আমাশয় রোগের এন্টিবায়োটিক | ট্যাবলেট | ঔষধ | খাওয়ার নিয়ম | দাম

আমাশয় রোগের এন্টিবায়োটিক ঔষধ সম্পর্কে বিস্তারিত
আপনি কি আমাশয় রোগের এন্টিবায়োটিক এ নাম জানতে চান? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য । আমাশয় হলো এক ধরনের গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সংক্রমণ যা মলের মধ্যে রক্ত এবং শ্লেষ্মা, পেটে ব্যথা, জ্বর এবং ডিহাইড্রেশনের সাথে গুরুতর পাতলা পায়খানা হতে পারে। এটি একটি সাধারণ সমস্যা। ছোট থেকে বড় যে কোনো বয়সের মানুষ খুব সহজে আক্রান্ত হতে পারে।

আমাশয় কেন হয়?

  • ব্যাকটেরিয়া সংক্রমণ
  • পরজীবী সংক্রমণ
  • ভাইরাল সংক্রমণ (নোরোভাইরাস এবং রোটাভাইরাস)
  • খারাপ স্বাস্থ্যবিধি অনুশীলন 
  • দূষিত খাবার এবং পানি 
  • জনাকীর্ণ জীবনযাত্রা
  • অপুষ্টি
  • ভ্রমণ-সম্পর্কিত কারণ (দুর্বল স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি)
  • অ্যান্টিবায়োটিক ব্যবহার

আমাশয় রোগের লক্ষণ

  • পেটে ব্যথা এবং ক্র্যাম্পিং
  • পাতলা পায়খানা, প্রায়ই শ্লেষ্মা বা রক্তের সাথে
  • বমি বমি ভাব এবং বমি
  • ক্ষুধা হ্রাস
  • জ্বর এবং সর্দি
  • ডিহাইড্রেশন, যা তৃষ্ণা, শুষ্ক মুখ, গাঢ় প্রস্রাব এবং ক্লান্তি হতে পারে
  • রেকটাল রক্তপাত
  • ওজন হ্রাস
  • দুর্বলতা এবং অস্থিরতার সাধারণ অনুভূতি

আমাশয় হলে করণীয়

  • মলত্যাগের পর অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে হাত পরিষ্কার করতে হবে। 
  • খোলা খাবার খাওয়া যাবে না। খাবার ঢেকে রাখতে হবে ঢাকনা দিয়ে। 
  • মলত্যাগের পরে, খাওয়ার আগে এবং পরে দুই হাত সাবান দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। 
  • এটি প্রতিরোধ করতে চাইলে অবশ্যই স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করতে হয়। 
  • যেকোনো ধরনের বাসি এবং পচা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। 
  • আক্রান্ত ব্যক্তিদের সাবধানে থাকতে হবে। তারা যেন কখনো খাবার তৈরি করতে না আসে। 
  • খাবার স্যালাইন খেতে হবে।
  • আমাশয় রোগের এলোপ্যাথিক ঔষধ খেতে পারেন।

আমাশয় রোগের ট্যাবলেট

Flagyl 400 Mg Tablet

খাওয়ার নিয়ম: ফ্লাজিল ৪০০ ট্যাবলেট সাইনোভিয়া ফার্মা পিএলসি কোম্পানির একটি ওষুধ। যাদের বয়স ১০ বছর এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন দুটি ট্যাবলেট সেবন করবে। এটা একটানা সাত দিন খেতে হবে। গর্ভাবস্থায় ও স্তনদানকালে চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি খাওয়া যেতে পারে।

দাম: ফ্লাজিল ৪০০ ট্যাবলেট এর মূল্য ১.৭ টাকা এবং প্রতি পাতা ট্যাবলেট এর মূল্য ১৭ টাকা মাত্র।

এছাড়া আরো কিছু আমাশয় রোগের ট্যাবলেট এর নাম নিচে উল্লেখ করা হলো:

  • Alexid 200 Mg Tablet
  • Bacilex 200 Mg Tablet
  • Pivicil 200 Mg Tablet
  • Relexid 200 Mg Tablet
  • Emcil 200 Mg Tablet
  • Lexipen 200 Mg Tablet
  • Pivcilin 200 Mg Tablet

আমাশয় রোগের এন্টিবায়োটিক

Zox 500 Mg Tablet

খাওয়ার নিয়ম: জক্স ট্যাবলেট এন্টিবায়োটিক ওষুধ। এটি বাজারজাত করে থাকে স্কয়ার কোম্পানি। প্রাপ্তবয়স্কদের ব্যক্তিদের ১২ ঘন্টা পর পর একটি করে ট্যাবলেট সেবন করতে হবে। এই ট্যাবলেট তিন দিনের বেশি খাওয়া যাবে না।

দাম: জক্স প্রতি পিস ট্যাবলেট এর মূল্য ১০ টাকার আশেপাশে এবং প্রতি পাতা ট্যাবলেট এর মূল্য ৬০ টাকার আশে।

Doxicap Capsule

খাওয়ার নিয়ম: ডক্সিক্যাপ রেনেটা লিমিটেড কোম্পানির একটি মেডিসিন। এটি একটি এন্টিবায়োটিক ওষুধ এটি আমাশয় হলে খেতে পারেন। এই ক্যাপসুল সেবন করা সাধারণ ডোজ হলো প্রথম দিন দুইটি ক্যাপসুল সেবন করতে হবে। এরপরে প্রতিদিন একটি করে ক্যাপসুল সেবন করতে হবে। এই ওষুধ সাধারণত ৭ থেকে ১০ দিন পর্যন্ত খেতে হবে। অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন।

দাম: ডক্সিক্যাপ প্রতিটি ক্যাপসুল এর মূল্য ২.২১ টাকা এবং প্রতি পাতার মূল্য ২২ টাকা।

আমাশয় রোগীর খাবার তালিকা

  • বিশুদ্ধ ঠাণ্ডা পানি
  • চিনির সরবত
  • ফলের রস
  • সাদা ভাত
  • পাকা কলা 
  • আলু ভর্তা 
  • চর্বিহীন মাংস যেমন: মুরগি 
  • দই 
  • মুরগির ঝোল 
  • ওটমিল
  • আপেল 
  • কমলা 
  • ডালিম
  • আঙ্গুর 
  • টিনজাত ফল
  • বীট 
  • গাজর 
  • মাশরুম
  • লেবুর রস
Next Post Previous Post