আমাশয় রোগের ঔষধের নাম বাংলাদেশ [খাওয়ার নিয়ম ও দাম]
আমাদের বাংলাদেশে বন্যা ও জলোচ্ছ্বাসের পরে আমাশয়ের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। আমাশয় সম্পর্কে বেশিরভাগ মানুষের মধ্যে ভুল ধারণা বিদ্যমান রয়েছে। তারা মনে করে যে মলের সাথে মিউকাস তথা আম গেলেই আমাশয় রোগ হয়েছে! এই ধারণাটি একেবারে ভুল।
এই রোগটি জীবাণুবাহিত রোগ। এটি সাধারণত পেটের পীড়া হিসেবে পরিচিত। কখনো কখনো মলের সাথে মিউকাস বা আম না গিয়ে রক্তও যেতে পারে।
এটি বিভিন্ন প্রকার হয়ে থাকে। যেমন: সাদা আমাশয়, পুরাতন আমাশয়, রক্ত আমাশয় ও সাধারণ আমাশয়। তাই প্রথমে আপনাকে ধরণ নিশ্চিত করে নিতে হবে তারপর আমাশয় রোগের ওষুধ সেবন করতে হবে।
আমাশয় কেন হয়?
নিম্নে আমাশয়ের কিছু সাধারণ কারণ রয়েছে:
- ব্যাকটেরিয়া সংক্রমণ
- পরজীবী সংক্রমণ
- দূষিত খাদ্য এবং পানি
- নিম্নমানের স্বাস্থ্যবিধি
- নিম্নমানের স্যানিটেশন
- দুর্বল ইমিউন সিস্টেম
- খাদ্য ও অসহিষ্ণুতা (ডিম ও দুধ)
আমাশয় রোগের লক্ষণ
- রক্ত বা শ্লেষ্মাযুক্ত মল
- আমযুক্ত পাতলা পায়খানা
- পেটে ব্যথা
- জ্বর
- বমি বমি ভাব এবং বমি
- ডিহাইড্রেশন
- ক্লান্তি এবং দুর্বলতা
আমাশয় রোগীর খাবার তালিকা
- বিশুদ্ধ ঠাণ্ডা পানি
- চিনির সরবত
- ফলের রস
- ডালিম
- আঙ্গুর
- টিনজাত ফল
- পাকা কলা
- আলু ভর্তা
- সাদা ভাত
- আপেল
- কমলা
- চর্বিহীন মাংস যেমন: মুরগি
- দই
- মুরগির ঝোল
- ওটমিল
- বীট
- গাজর
- মাশরুম
- লেবুর রস
আমাশয় রোগের ঔষধের নাম বাংলাদেশ
ফ্লামিড ৫০০ ট্যাবলেট
খাওয়ার নিয়ম: ফ্লামিড ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির একটি মেডিসিন। ১২ বছরের বেশি বয়সী যেকোনো মানুষ এটি সেবন করতে পারবে। এই ট্যাবলেট প্রতিদিন তিনটি সেবন করতে হয় সকালে বিকালে এবং রাতে একটি করে খাওয়ার পর ভরা পেটে। সাত দিন পর্যন্ত এই ওষুধ খাওয়া চালিয়ে যেতে হয়। গর্ভাবস্থায় ও স্তনদানকালে চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি খাওয়া যেতে পারে।
দাম: প্রতি পিস ফ্লামিড ৫০০ ট্যাবলেট এর মূল্য মাত্র ২ টাকা এবং প্রতি পাতার দাম পড়বে ২০ টাকা।
জক্স ট্যাবলেট
খাওয়ার নিয়ম: এটি স্কয়ার কোম্পানির একটি জনপ্রিয় ওষুধ। এই ট্যাবলেট ১২ ঘন্টা পর পর তিনদিন খেতে হবে। গর্ভাবস্থায় ও স্তনদানকালে সেবন করা যাবে। প্রয়োজনে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।
দাম: প্রতিটি ট্যাবলেট এর মূল্য ১০.০২ টাকা।
এছাড়া আরো কিছু আমাশয় রোগের ঔষধের নাম নিচে দেওয়া হলো:
- Relexid Tablet
- Pivicil Tablet
- Lexipen 200 Mg Tablet
- Flagyl 400 Mg Tablet
- Alexid Tablet
- Pivcilin Tablet
- Emcil Tablet
- Bacilex Tablet
- Pinam Tablet
আমাশয় হলে করণীয়
- প্রচুর তরল পান করতে হবে। বিশুদ্ধ ঠাণ্ডা পানি, চিনির সরবত, ডাবের পানি, ফলের রস ইত্যাদি।
- অতিরিক্ত পাতলা পায়খানা হলে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নিয়ে যেতে হবে।
- ডিম ও দুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে। যতদিন সুস্থ না হন ততদিন।
- পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে।
- নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করতে হবে।
- আমাশয় রোগের ঔষধের নাম জেনে সেগুলো কিনে সেবন করতে পারেন। বাজারে সিরাপ ও ট্যাবলেট পাওয়া যায়।
![আমাশয় রোগের ঔষধের নাম বাংলাদেশ [খাওয়ার নিয়ম ও দাম] আমাশয় রোগের ঔষধের নাম নিয়ে বিস্তারিত](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiH8uiAYSlDBcXy-k667U6thrZ_7on6-QvdwwKlHUa9ar_4Ac7B6hWSOK-LN99asGqWl6xpf2Rdv0RM6LYzKw07IiApHpYXb7-nzgnuHqv_1xna6NjcOj9N9W8YQSvBs6MZDSuH1c1cLmc1lVIV0yhxzMcFDZpA0VI-dWCmnhuPe2pnTq6ZBZsYoa_N/s16000-rw/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B6%E0%A6%AF%E0%A6%BC%20%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%94%E0%A6%B7%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6.jpg)