মুরগির বাচ্চা ঝিমানো ঔষধ [কারণ, লক্ষণ, নাম ও দামসহ]

মুরগির বাচ্চা ঝিমানো ঔষধ এর নাম
মুরগির বাচ্চা যে কারণে ঝিমায় সেই রোগটির নাম হচ্ছে রানীক্ষেত রোগ। এই রোগ সাধারণত মুরগির বাচ্চাদের ভাইরাসের সংক্রমণের কারণে হয়ে থাকে। এছাড়া মুরগির বাচ্চাদের ঠান্ডা লাগার কারণে মূলত তারা সারাক্ষণ ঝিমায়। 

রানীক্ষেত রোগ মুরগির একটি ভয়াবহ রোগ যেটি খুব সহজে মুরগি খামারে ছড়িয়ে পড়তে পারে। রানীক্ষেত রোগে মুরগির বাচ্চারা আক্রান্ত হলে মৃত্যুর হার প্রায় ৯০% পর্যন্ত হয়ে থাকে। 

এবং এই মৃত্যুর হার বড় মুরগির ক্ষেত্রে সর্বোচ্চ ৬০% পর্যন্ত হয়ে থাকে। এই রোগটি নিউক্যাসেল ডিজিজ ভাইরাসের কারণে হয়।

রানীক্ষেত রোগ কিভাবে ছড়ায়

  • রানীক্ষেত রোগে আক্রান্ত হাঁস অথবা মুরগির মাধ্যমে
  • হাঁস মুরগির লালা, হাঁচি ইত্যাদির মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে 
  • খাবার ও খাবার পাত্রের মাধ্যমে
  • সহজেই বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে 

রানীক্ষেত রোগের লক্ষণ

  • মুরগির বাচ্চাগুলো দুর্বল হয়ে পড়ে
  • পাতলা পায়খানা করে থাকে
  • সারাদিন চোখ বন্ধ করে ঝিমায়

ভাইরাসজনিত অধিকাংশ রোগের কোন চিকিৎসা নেই। তবে টিকা বা ভ্যাকসিন দিলে সেটি প্রতিরোধ করা যায়।

মুরগির বাচ্চা ঝিমানো ঔষধ - ঠান্ডার কারণে

  • Enrochin (Vet)
  • Hameco-Ph

মুরগির বাচ্চা ঝিমানো ঔষধ - রানীক্ষেত রোগের কারণে

  • বিসিআরডিভি ভ্যাক্সিন
Next Post Previous Post