গলা ব্যাথার ঔষধের নাম | ঢোক গিলতে গলা ব্যথার ওষুধ | এন্টিবায়োটিক | ট্যাবলেট | নিয়ম | দাম
ঢোক গিলতে গলা ব্যাথার ঔষধের নাম ও খাওয়ার নিয়ম জানতে চান? তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। শীতকালে গলা ব্যাথা সমস্যা বিশেষ করে ঢোক গিলতে সবচেয়ে বেশি দেখা যায়।
বেশিরভাগ রোগের উপসর্গ হিসেবে গলা ব্যথা পরিলক্ষিত হয়ে থাকে। এটি একটি সাধারণ সমস্যা তবে এটি যেকোনো জটিল রোগের উপসর্গ কিংবা লক্ষণ হতে পারে। তাই এই সমস্যা অবহেলা করে কোন সুযোগ নেই।
গলা ব্যথার কারণ
গলা ব্যথার কিছু কারণ নিচে উল্লেখ করা হলো:
- ভাইরাস ইনফেকশন (সাধারণ সর্দি, ফ্লু বা ইনফ্লুয়েঞ্জা)
- ব্যাকটেরিয়া সংক্রমণ
- অ্যালার্জি
- ঠান্ডা বাতাস
- ধূমপান
- গলায় আঘাত লাগলে
- গলায় ক্যান্সার হলে
- টনসিল
গলায় ব্যথা হলে করণীয়
- হালকা গরম পানিতে লবণ দিয়ে গড়গড়া করতে পারেন।
- গলায় নরম কাপড় গরম করে ছ্যাক দিতে পারেন।
- ঠান্ডা পানি পান থেকে বিরত থাকুন।
- অপ্রয়োজনীয় কথা বলা বন্ধ করে গলাকে বিশ্রাম দিন।
- আদা, আদার রস, লবঙ্গ, মধু প্রভৃতি ঢোক গিলতে গলা ব্যথা উপশম করে থাকে।
- ধূমপানের অভ্যাস থাকলে পরিহার করুন।
- অতিরিক্ত সমস্যা হলে চিকিৎসকের শরণাপন্ন হন এবং ঢোক গিলতে গলা ব্যথার ওষুধ সেবন করুন।
ঢোক গিলতে গলা ব্যাথার ট্যাবলেট ঔষধের নাম
রোলাক ট্যাবলেট
খাওয়ার নিয়ম: প্রতিদিন তিনটি ট্যাবলেট সেবন করতে হবে। খাওয়ার পর ভরা পেটে সেবন করতে হবে। এটা স্বল্পকালীন চিকিৎসায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। এই ট্যাবলেট সাত দিনের বেশি খাওয়া যাবে না। গর্ভাবস্থায় ও স্তনদানকালে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া যেতে পারে। তবে ঝুঁকি না নেওয়াই ভালো।
দাম: প্রতি পিস রোলাক ট্যাবলেট এর মূল্য ১২ টাকা। প্রতিটি পাতায় ১৪ টি ট্যাবলেট থাকে যার মূল্য ১৬৮ টাকা।
এছাড়া আরো কিছু ঢোক গিলতে গলা ব্যথার ওষুধ এর নাম নিচে উল্লেখ করা হলো:
- Napa Extend Tablet
- সুয়ালেক্স ট্যাবলেট
- Zerodol P Tablet
ঢোক গিলতে গলা ব্যথার এন্টিবায়োটিক ঔষধ এর নাম
ডক্সিন ১০০ ক্যাপসুল
খাওয়ার নিয়ম: অতিরিক্ত গলা ব্যথা হলে এই এন্টিবায়োটিক ক্যাপসুল খেতে পারেন। এটার গ্রুপ নাম হলো ডক্সিসাইক্লিন। যেটির কোম্পানির নাম অপসোনিন ফার্মা লিমিটেড। একটি প্রথম দিন দুইটি ক্যাপসুল সেবন করতে হয়। পরবর্তী সাত থেকে দশ দিন প্রতিদিন একটি করে ক্যাপসুল সেবন করতে হয়। গর্ভাবস্থায় ও স্তনদানকালে এটি সেবন থেকে বিরত থাকুন।
দাম: প্রতি পাতা ক্যাপসুল এর মূল্য ২২.১০ টাকা। প্রতি পিস ক্যাপসুল এর দাম ২.২১ টাকা।
মোক্সাসিল ক্যাপসুল + ট্রাইডোসিল ক্যাপসুল
খাওয়ার নিয়ম: স্কয়ার কোম্পানির এই ক্যাপসুল আপনাকে প্রতিদিন দুটি করে মোট সাত দিন খেতে হবে। তাহলে দেখবেন টনসিলের ব্যথা কমে গেছে। যদি ফিরে আসে তাহলে আপনাকে ট্রাইডোসিল ক্যাপসুল খেতে হবে। এটা প্রতিদিন একটি করে একই সময় মোট তিন দিন খেতে হবে।
দাম: স্কয়ার কোম্পানির প্রতি পিস মোক্সাসিল ক্যাপসুলের দাম ৭.৫০ টাকা। আর ইনসেপ্টা কোম্পানির প্রতি পিস ট্রাইডোসিল ক্যাপসুল এর দাম ৩৫ টাকা মাত্র।
এছাড়া আরো কিছু গলা ব্যথা এন্টিবায়োটিক ওষুধের নাম নিচে দেওয়া হলো:
- Zimax 500 Tablet
- ডক্সিক্যাপ ক্যাপসুল
- Moxacil 500 Tablet
