বুকের দুধ বৃদ্ধির দোয়া ও আমল | বাচ্চা বুকের দুধ খেতে না চাইলে দোয়া
বুকের দুধ খাওয়ানো শিশুদের ফর্মুলা খাওয়ানো শিশুদের তুলনায় শ্বাসযন্ত্রের সংক্রমণ, কানের সংক্রমণ এবং ডায়রিয়ার হার কম থাকে।
যে মহিলারা বুকের দুধ খাওয়ান তাদের স্তন ক্যান্সার, ওভারিয়ান ক্যান্সার এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কম থাকে।
বুকের দুধ বৃদ্ধির দোয়া
দোয়া ১: ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ও আক লিফনি খইরম মিনহা।
আমল করার নিয়ম: প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ শেষে মোনাজাতে এই দোয়াটি ৫ বার পড়বেন যতদিন না বুকের দুধ বৃদ্ধি পাচ্ছে ততদিন পর্যন্ত। মাসিক বা হায়েজ অবস্থায় পড়া যাবেনা।
বুকের দুধ বৃদ্ধির আমল
দোয়া ২: ফী হিমা আয়না নী তাজরি য়ান।
আমল করার নিয়ম: প্রতিদিন ৭ বার এই দোয়াটি পড়ে স্তনে ফু দিয়ে ম্যাসাজ করবেন হাত দিয়ে যতদিন না বুকের দুধ বৃদ্ধি পাচ্ছে ততদিন পর্যন্ত।
দোয়া ৩: সূরা আল বাকারা (البقرة), আয়াত: ২৬১
مَثَلُ الَّذِیۡنَ یُنۡفِقُوۡنَ اَمۡوَالَہُمۡ فِیۡ سَبِیۡلِ اللّٰہِ کَمَثَلِ حَبَّۃٍ اَنۡۢبَتَتۡ سَبۡعَ سَنَابِلَ فِیۡ کُلِّ سُنۡۢبُلَۃٍ مِّائَۃُ حَبَّۃٍ ؕ وَاللّٰہُ یُضٰعِفُ لِمَنۡ یَّشَآءُ ؕ وَاللّٰہُ وَاسِعٌ عَلِیۡمٌ
উচ্চারণঃ মাছালুল্লাযীনা ইউনফিকূনা আমওয়া-লাহুম ফী ছাবীলিল্লা-হি কামাছালি হাব্বাতিন আমবাতাত ছাব‘আ ছানা-বিলা ফী কুল্লি ছুমবুলাতিম মিআতুহাব্বাতিওঁ ওয়াল্লা-হু ইউদা‘ইফু লিামইঁ ইয়াশাূউ ওয়াল্লা-হু ওয়া-ছি‘উন ‘আলীম।
আমল করার নিয়ম: স্বামী অথবা স্ত্রী নিজে এই আয়াতটি পড়ে নিজের স্ত*নের উপর ফুক বা ফু দিলে হবে। তবে সবচেয়ে কার্যকরী হবে আয়াতটি পাঠ করে লবনের উপর ফু দিয়ে সেই লবন খেলে বা লবণ দিয়ে ভাত খেলে। শুধু লবণ খেলেও হবে। তিনে তিনবার করতে হবে। সকাল, বিকাল, ও রাতে।
বিশেষ দ্রষ্টব্য: উপরে উল্লেখিত যেকোনো ১টি আমল করলে হবে। তবে চাইলে সবগুলো আমল একসাথে করতে পারেন।
বাচ্চা বুকের দুধ খেতে না চাইলে দোয়া
দোয়া: আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাহ, মিন কুল্লি শায়তানিন ওয়া হাম্মাহ, ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহ।
আমল করার নিয়ম: গ্লাসে পানি নিয়ে তাতে বিসমিল্লাহ এর সাথে সূরা ফাতেহা পাঠ করে ১ বার ফু দিবেন। এরপর সূরা কাফিরুন, ইখলাস, নাস ও ফালাক পড়ে একবার ফু দিবেন পানিতে।
সূরা ইয়াসিন যাদের জানা আছে তারা কয়েকটি আয়াত পড়ে ফু দিবেন। এরপর উপরে উল্লেখিত দোয়াটি পড়ে পানিতে ফুঁ দিবেন। সকল সূরা পাঠ করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিতে হবে।
পরিশেষে এই পানি মায়ের বুকের স্তনের বাট ধুয়ে দিতে হবে। এভাবে প্রতিদিন ১ বার করে করলেই কাজ হবে, ইনশাআল্লাহ। উপরোক্ত নিয়মটি শুধুমাত্র নবজাতক শিশুর ক্ষেত্রে প্রযোজ্য।
তবে শিশু যদি অন্যান্য খাবার না খায় তবে এই দোয়াটি উপরোক্ত নিয়মে আমল করে উক্ত খাবারের উপর ফু দিয়ে খাওয়াবেন।
