হজমের ঔষধের নাম | হজম শক্তি বৃদ্ধির সিরাপ ঔষধ | সেবনবিধি | দাম

হজমের ঔষধ সম্পর্কে বিস্তারিত জেনে নিন
হজমজনিত সমস্যা কমবেশি সব মানুষের রয়েছে। এর জন্য আমরা মূলত নিজেরাই দায়ী। অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে এই সমস্যা মূলত হয়ে থাকে।  খাবার ঠিকমতো হজম না হলে মানুষকে অস্বস্তি ভোগ করতে হবে। অনেকের আবার গোপন রোগ থাকে যার কারণে খাবার হজম হয় না। তাই আপনাকে সঠিক কারণ জেনে হজমের ঔষধ সেবন করতে হবে।

হজম না হওয়ার কারণ

পেটে খাবার হজম না হওয়ার সম্ভাব্য বিভিন্ন কারণ থাকতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ নিচে তুলে ধরা হলো:
  • খুব দ্রুত না চিবিয়ে খাবার খেলে 
  • পাকস্থলী যে কোন ধরনের অসুখ থাকলে (কোষ্ঠকাঠিন্য, এসিডিটি)
  • দীর্ঘক্ষণ বিরতি দিয়ে একসাথে অনেক খাবার খেয়ে ফেলা, 
  • বেশি ঝালযুক্ত খাবার খাওয়া
  • নিম্নমানের জীবন যাপন 
  • সঠিক সময়ে খাবার না খেলে
  • পানি কম পান করলে
  • অতিরিক্ত দুশ্চিন্তা করলে
  • গভীর রাতে কিংবা খুব ভোরে অনেক বেশি পরিমাণ খাবার খেলে 
  • রক্তে চিনিরমাত্রা অতিরিক্ত পরিমাণ বেড়ে গেলে 
  •  প্যানক্রিয়াস নামক অঙ্গে ইনফেকশন হলে 
  • কিছু ওষুধ খেলে 
  • নেশা জাতীয় দ্রব্য, অতিরিক্ত চা, পান, সুপারি, জর্দা ইত্যাদি খেলে 
  • কম পরিমাণে পানি খেলে 
  • খাদ্যনালীতে কোন ধরনের অপারেশন হলে 

হজমে সমস্যা হলে করণীয়

  • প্রতিদিন কমপক্ষে দুই লিটার পানি পান নিশ্চিত করা।
  • একসাথে অতিরিক্ত খাবার না খেয়ে ধীরে ধীরে চিবিয়ে খান।
  • মসলাযুক্ত খাবার পরিহার করা।
  • চর্বিযুক্ত খাবার পরিহার করা।
  • ফাস্টফুড পরিহার করুন।
  • কোমল পানীয় এড়িয়ে চলুন।
  • হতাশা, দুশ্চিন্তা এবং মানসিক অবসাদ মুক্ত থাকার চেষ্টা করুন।
  • বেশি রাত জাগার অভ্যাস থাকলে পরিহার করুন।
  • মাদকদ্রব্য সেবন ও গ্রহণ পরিহার করুন।
  • নিয়মিত শারীরিক ব্যায়াম করুন।
  • কোন মেডিসিন নেওয়ার পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে হজমের সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।

হজমের ঔষধের নাম

জাইমেট প্রো ক্যাপসুল

খাওয়ার নিয়ম: জাইমেট প্রো বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির একটি ক্যাপসুল ওষুধ। যেটির গ্রুপ নাম হলো প্যানক্রিয়েটন। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা দুই থেকে তিনটি ট্যাবলেট প্রতিদিন সেবন করবে। এই ট্যাবলেট অল্প পানি দিয়ে গিলে খেতে হবে। সকালে এবং রাতে একটি করে ট্যাবলেট খেতে পারে। অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিবেন।

দাম: জাইমেট প্রো প্রতি পিস ক্যাপসুল এর মূল্য ১০ টাকা এবং প্রতি পাতা ক্যাপসুল এর মূল্য ১০০ টাকা মাত্র। 

এছাড়া বাজারে পাওয়া যায় এমন আরো কিছু হজমের ঔষধের নাম ও দাম নিচে দেওয়া হলো:

  • Motigut Tablet (Square) 3.50৳
  • Lysivin Tablet (Square) 120৳
  • Neuro-B Tablet (Square) 240৳
  • Bicozin Tablet (Square) 90৳
  • Neucos-B Tablet (Radiant) 11৳
  • TPC Tablet (Acme) 8৳
  • Bost Syrup (General) 8৳
  • B126 Tablet Popular 8৳
  • Megenox Syrup (Acme) 500৳
  • Neural gin Tablet (Ibn-Sina) 5৳
  • Neobion Tablet (Aristopharma) 8৳
  • Serobion Syrup (Leon) 5৳
  • I-vita Syrup (Opsonin) 10৳

হজম শক্তি বৃদ্ধির সিরাপ | হজমের সিরাপ

হজমি সিরাপ

খাওয়ার নিয়ম: হজমি সিরাপ ইবনে সিনা কোম্পানির একটি ওষুধ। যেটিকে প্রাকৃতিক ভেষজ ওষুধ হিসেবে দাবি করা হয়। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা দৈনিক দুই থেকে তিনবার খাবে। প্রতিবার দুই থেকে তিন চা চামচ করে খেতে হবে। আর অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এক থেকে দুই চা চামচ করে সেবন করবে প্রতিদিন দুই থেকে তিনবার। অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবে।

দাম: হজমি সিরাপ ৪৫০ মিলির দাম মাত্র ১৩০ টাকা। ১০০ মিলি সিরাপ এর দাম ৫০ টাকা এবং ২০০ মিলি সিরাপ এর দাম ৬৫ টাকা মাত্র। এটি যে কোন বড় ফার্মেসি থেকে ক্রয় করতে পারবেন।

এছাড়া বাজারে প্রচলিত আরো একটি সেরা হজমের সিরাপ এর নাম ও দাম নিচে উল্লেখ করা হলো:
  • Carmina Syrup (কারমিনা সিরাপ) 450 ml (Hamdard) 130৳
Carmina Syrup এর উপকারিতা, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়া ও দাম সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে এখানে ক্লিক করুন: কারমিনা সিরাপ এর উপকারিতা ও নিয়ম
Next Post Previous Post