ফলিক এসিড ট্যাবলেট এর কাজ কি | খাওয়ার নিয়ম | পার্শ্বপ্রতিক্রিয়া | উপকারিতা | দাম কত
ফলিক এসিড ট্যাবলেট হলো এক ধরনের ভিটামিন ট্যাবলেট। ফলিক এসিডের অভাবজনিত কারণে অনেক সময় আমাদের এই ট্যাবলেট খাওয়ার প্রয়োজন পড়ে থাকে। গর্ভাবস্থায় নারীরা সাধারণত এ ধরনের ট্যাবলেট সবচেয়ে বেশি খেয়ে থাকে।
ফলিক এসিড ট্যাবলেট এর উপকারিতা/কাজ কি
- ডিএনএ গঠন করে আমাদের শরীরের কোষ বিভাজন করে থাকে।
- এটি আমাদের ডিএনএ মেরামত করতে সহায়তা থাকে।
- শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গে কার্যকরীভাবে অক্সিজেন সরবরাহ নিশ্চিত করে।
- বিষন্নতা কমায়।
- নানা রকম রোগ প্রতিরোধ করে থাকে।
- গর্ভবতী মায়ের নবজাতকের সুস্বাস্থ্য বজায় রাখে।
- রক্তের লোহিত কণিকা গঠনে কাজ করে।
- শরীরের রক্তস্বল্পতা প্রতিরোধ করে থাকে।
- এনিমিয়া রোধে কাজ করে থাকে।
- গর্ভের শিশুর নানা রকম রোগের প্রতিরোধ করে থাকে। যেমন মেরুদন্ড সমস্যা বা মস্তিষ্কের সমস্যা প্রভৃতি।
- ডায়াবেটিস নিরাময় করে থাকে।
- হৃদরোগের ঝুঁকি কমায়।
- কিডনি রোগে সাহায্য করে থাকে।
ফলিক এসিড ট্যাবলেট খাওয়ার নিয়ম
গর্ভধারণ পরিকল্পনার পূর্বে প্রতিদিন একজন নারীর কমপক্ষে ৪০০ মাইক্রগ্রাম ফলিক এসিড গ্রহণ করা উচিত। সন্তান জন্ম নেওয়ার প্রথম এক মাস থেকে সর্বোচ্চ তিন মাস পর্যন্ত এই ট্যাবলেট খাওয়া উচিত। এটি বাংলাদেশে ফলিসন ট্যাবলেট নামে ফার্মেসিতে পাওয়া যায়। একজন বিশেষজ্ঞ চিকিৎসক আপনার সার্বিক অবস্থা বিবেচনা করে এই ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়মটি বলতে পারবেন।
ফলিক এসিড ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া
এই ট্যাবলেট সেবন করলে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়:
- উত্তেজনার অনুভূতি
- মুখে অপ্রীতিকর বা তিক্ত স্বাদ
- বমি বমি ভাব
- বিভ্রান্তি
- ফোলা বা গ্যাস
- পেট ব্যথা
- খিঁচুনি
- ক্ষুধামান্দ্য
- বিষণ্ণতা
- বিরক্তি
- ত্বকের প্রতিক্রিয়া
- ডায়রিয়া
- আচরণগত পরিবর্তন
- ঘুমের সমস্যা
- মনোযোগ দিতে সমস্যা
ফলিক এসিড ট্যাবলেট এর নাম
- Folistar (Opsonin Pharma)
- Folic Acid Tablet (Amico Laboratories)
- Folac Tablet (Ambee)
- Folison Tablet (Jayson)
- Folus Tablet (Monicopharma)
- Folic-Son Tablet (Bristol)
ফলিক এসিড ট্যাবলেট কখন খেতে হয়?
গর্ভধারণ পরিকল্পনা করার শুরুতেই ফলিক এসিড ট্যাবলেট খাওয়া শুরু করা ভালো। তবে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে গর্ভাবস্থায় বা গর্ভধারণের শুরুতে এই ট্যাবলেট খাওয়া শুরু করবেন।
ফলিক এসিড ট্যাবলেট এর দাম কত?
প্রতি পিস ফলিসন ট্যাবলেট তথা ফলিক এসিড ট্যাবলেট এর দাম ০.৫০ টাকা মাত্র। তাহলে প্রতি পাতা ট্যাবলেট এর মূল্য দাঁড়ায় ৫ টাকা।
