গর্ভ নিরোধক ঔষধের নাম | জন্ম নিয়ন্ত্রণ ঔষধের নাম

গর্ভ নিরোধক ঔষধ সম্পর্কে বিস্তারিত
বাংলাদেশের মানুষে জন্ম নিয়ন্ত্রণের জন্য কয়েক ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো জন্মনিয়ন্ত্রণ পিল, কনডম ব্যবহার ও ইনজেকশন গ্রহণ করা। তবে সবচেয়ে বেশি যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটি হলো জন্মনিয়ন্ত্রণ পিল গ্রহণ করা ও কনডম ব্যবহার করা। 

ইনজেকশন ব্যবহার খুব কম মানুষ করে থাকে। আজকে আমরা শুধু নারীদের জন্য জন্মনিয়ন্ত্রণ করার ঔষধ বা গর্ভ নিরোধক ওষুধ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি উক্ত ঔষধগুলোর দাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানব।

জন্ম নিয়ন্ত্রণ ঔষধের নাম (সাধারণ পিল)

  • ফেমিকন ট্যাবলেট (প্রতি ইউনিট ২৭.৪৪ টাকা)
  • নরেট ২৮ ট্যাবলেট (প্রতি ইউনিট ২৩.৪২ টাকা)
  • কনরেনা আর ট্যাবলেট ((প্রতিটি ট্যাবলেট ১.৫ টাকা)
  • মায়া বড়ি (বিনামূল্যে পাওয়া যায়)

জন্মনিয়ন্ত্রণ ওষুধ খাওয়ার সুবিধা

  • অরক্ষিত সম্পর্ক শেষে এই পিলগুলো খাওয়া নিরাপদ ও কার্যকর হয়প বেশিরভাগ ক্ষেত্রে।
  • চিকিৎসকের পরামর্শ ছাড়াই নিকটস্থ ফার্মেসি থেকে এসব ওষুধ ক্রয় করে খাওয়া যায়।
  • দম্পতিরা নিজেদের সিদ্ধান্তমত এই পিল খেতে পারে।

জন্ম নিয়ন্ত্রণ ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া

  • নারীদের শরীরের ভারসাম্য নষ্ট হতে পারে।
  • অনিয়মিত মাসিক হতে পারে।
  • বিলম্বিত ঋতুস্রাব হতে পারে।
  • বমি বমি ভাব হতে পারে।
  • বমি হতে পারে।
  • স্তনের স্পর্শকাতরতা বৃদ্ধি পেতে পারে।
  • ব্যথা হতে পারে।
  • শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে।
  • 'মুড সুইং' হতে পারে।
  • এসব পিল সেবন করলে চর্মরোগ ও যৌন রোগ থেকে রক্ষা পাওয়া যায় না।

গর্ভ নিরোধক ঔষধের নাম (ইমারজেন্সি পিল)

  • 5X ইমারজেন্সি কনস্টাসেপ্টিভ পিল (প্রতি ইউনিট ১৯৫ টাকা)
  • নরপিল ইমারজেন্সি কনস্টাসেপ্টিভ (প্রতি ইউনিট ৭৫ টাকা)
  • পিউলি ইমারজেন্সি পিল (প্রতি ইউনিট ১৯৫ টাকা)
  • নোরিক্স ইমারজেন্সি পিল (প্রতি ইউনিট ৬০ টাকা)
  • আই-পিল ইমারজেন্সি কনস্টাসেপ্টিভ (প্রতি ইউনিট ১৯০টাকা)
  • ইমকন ১ ইমারজেন্সি কনস্টাসেপ্টিভ (প্রতি ইউনিট ৭০টাকা)
  • নভেলন ২১ ইমারজেন্সি কনস্টাসেপ্টিভ (প্রতি ইউনিট ৪০০ টাকা)
  • রোজেন ২৮ ইমারজেন্সি কনস্টাসেপ্টিভ (প্রতি ইউনিট ৩৯৯ টাকা)

ইমারজেন্সি পিলগুলো সাধারণত অরক্ষিত সম্পর্ক শেষে ব্যবহার করা হয়ে থাকে। এই পিল নিয়মিত ব্যবহার করলে শরীরের জন্য প্রচুর ক্ষতি হবে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ব্যতীত এই পিল ব্যবহার না করাই উত্তম।

Next Post Previous Post