বাচ্চাদের মুখে ঘা এর ঔষধ [সিরাপ, ট্যাবলেট, নিয়ম ও দাম]


বাচ্চাদের মুখে ঘা এর ঔষধ সম্পর্কে বিস্তারিত
বাচ্চাদের মুখে ঘা হওয়া মাত্র তারা খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। যা অভিভাবকের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। কখনো কখনো বাবা মায়েরা বুঝতে পারে না তাদের সন্তানের মুখে ঘা হয়েছে।

বাচ্চাদের মুখে ও জিহ্বায় ঘা কেন?

বাচ্চাদের মুখে নানা কারণে ঘা হতে পারে। বাচ্চাদের মুখের ঘা আবার দুই রকমের হয়ে থাকে। কখনো ব্যথাযুক্ত কখনো ব্যথামুক্ত। ‌ ব্যাথা মুক্ত ঘা হলে আপনি আপনার বাচ্চার জিহ্বার উপরে মানচিত্রের মত সাদা সাদা দেখতে পাবেন। 

এ ধরনের ঘা হলে তেমন কোন ব্যাথা অনুভব হয় না। এটা হলে বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ব্যাথা মুক্ত ঘা খুব সহজে ঠিক হয় না ভালো চিকিৎসা না করলে। 

আরেক প্রকার ঘা রয়েছে ব্যথাযুক্ত। এটি আপনার মুখের ভিতর যে কোন জায়গায় হতে পারে। এতে তীব্র ব্যথা হয়ে থাকে। একটি মূলত ভাইরাল ইনফেকশনের কারণে হয়ে থাকে। দেখতে সাদা গোলাকার ফুসকুড়ির মত। 

খুব ব্যথা অনুভূত হয় বলে বাচ্চারা খেতে পারেনা। এজন্য বাচ্চারা খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। এছাড়া ভিটামিনের অভাবে বাচ্চাদের ঠোঁটে ও জিহ্বায় ঘা হতে পারে। উদাহরণস্বরূপ: ভিটামিন বি কমপ্লেক্স। এছাড়া লালা পড়ার কারণে ঘা হতে পারে।

বাচ্চাদের জিহ্বায় ও মুখে ঘা হলে করণীয়

  • নিয়মিত ব্রাশ দিয়ে মুখের ভিতরে ভালোভাবে পরিষ্কার করতে হবে।
  • প্রচুর পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে।
  • শিশুকে প্রচুর শাকসবজি ও ফলমূল খাওয়াবেন।
  • চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘন ঘন এন্টিবায়োটিক ওষুধ সেবন করা যাবে না।

বাচ্চাদের মুখে ঘা এর ঔষধ | শিশুর জিহ্বায় ঘা এর ঔষধ

ক্যানডেক্স ড্রপ সিরাপ

খাওয়ার নিয়ম: ক্যানডেক্স বাংলাদেশের স্বনামধন্য স্কয়ার কোম্পানির একটি ড্রপ ওষুধ। এটি শিশুদের মুখের ভিতর গলায় যদি ঘা হয় তাহলে খাওয়াতে পারেন। তবে যদি জিহ্বায় ঘা হয় তাহলে ভিটামিন বি কমপ্লেক্স খাওয়াবেন। সিরাতের প্যাকেটের ভেতরে একটা ড্রপ রয়েছে। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা দুই থেকে তিনবার এই ড্রপ মুখের ভিতরে লাগাবেন। পূর্ণ ড্রপ দিনে দুই থেকে তিনবার লাগাতে পারেন। অবশ্যই লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করবে। লাগিয়ে সাথে সাথে খেয়ে ফেললে কাজ করবে কম। একেবারে শিশুর জন্য অর্ধেক ড্রপ ভরে একইভাবে লাগাবেন। তবে বাচ্চা শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে লাগাতে হবে।

দাম: ক্যানডেক্স ড্রপ এর মূল্য ৪৬ টাকা মাত্র।

জিংক বি সিরাপ

খাওয়ার নিয়ম: জিংক বি সিরাপ বাংলাদেশের স্বনামধন্য এস কে এস ফার্মাসিটিক্যাল লিমিটেড কোম্পানি একটি ভিটামিন ওষুধ। এতে রয়েছে জিংক ও ভিটামিন বি কমপ্লেক্স। ১০ কেজি কম ওজনের শিশুদের এক চামচ করে দিনে একবার খাওয়াতে হবে। ১০ থেকে ৩০ কেজি ওজনের শিশুদের এক চামচ করে দিনে দুইবার খাওয়াতে হবে। ৩০ কেজির বেশি ওজনের শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের জন্য এক থেকে দুই চামচ করে দিনে দুই থেকে তিনবার খেতে হবে। এটি অবশ্যই খাওয়ার পর ভরা পেটে খেতে হয়। একজন ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে।

দাম: জিংক বি ১০০ মিলি সিরাপের দাম ৬৫ টাকা এবং ২০০ মিলি সিরাপের দাম ১১০ টাকা।

এছাড়া আরো কিছু কার্যকরী শিশুর জিহ্বায় ও মুখে ঘা এর ঔষধ এর নাম নিচে দেওয়া হলো:
  • মাইকোরাল জেল
  • Mystat Syrup
  • ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট
  • Bicozin Syrup
  • Micosina Oral Gel
Next Post Previous Post