জিংক ২০ ট্যাবলেট এর উপকারিতা ও খাওয়ার নিয়ম
আমাদের শরীরের এনজাইমগুলো সঠিকভাবে পরিচালনা করার জন্য জিংক এর ভূমিকা অপরিসীম। জিংকের অন্য নাম হলো দস্তা। একজন পরিপূর্ণ সুস্থ মানুষের দৈনিক ১৫ মিলিগ্রাম জিংক এর প্রয়োজন হয়ে থাকে। জিংক ২০ ট্যাবলেট এর উপকারিতা জানার আগে আমাদের জানতে হবে জিংক এর অভাবে কি হয়?
জিংক এর অভাবে কি হয়?
- গর্ভকালীন সময়ে মায়েদের জিংকের অভাব হলে শিশুর জন্মগত ত্রুটি হতে পারে।
- কম ওজনের শিশু জন্ম দেওয়ার সম্ভাবনা বেশি থাকে।
- দেহের বৃদ্ধি রোধ করে।
- দৈহিক অপরিপক্কতা বা বামনত্ব হতে পারে।
- জিংকের অভাবে ডায়রিয়া ও নিউমোনিয়া হতে পারে।
- পর্যাপ্ত জিংকের অভাবে জিহ্বায় ঘা ও ক্ষত সৃষ্টি হতে পারে।
- মুখের ব্রণ সমস্যা বৃদ্ধি পেতে পারে।
- ছত্রাকজনিত বিভিন্ন সমস্যা বৃদ্ধি পেতে পারে।
- দীর্ঘসূত্রতা দেখা যায়।
- পুরুষের প্রজনন ক্ষমতা কমে যায়।
- একজিমা দেখা দিতে পারে।
- মানসিক দুর্বলতা হতে পারে।
- আচরণগত অস্বাভাবিকতা দেখা দিতে পারে।
- বিষন্নতা থাকতে পারে।
- মনোযোগের অভাব থাকতে পারে।
- ক্ষুধামান্দ্য দেখা দিতে পারে।
শরীরে কেন জিংকের অভাব হয়?
মানব শরীরে নানা কারণে জিংকের অভাব হতে পারে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ নিচে তুলে ধরা হলো:
- ডায়াবেটিস হলে জিংকের অভাব হতে পারে।
- পুষ্টিহীনতা সমস্যায় আক্রান্ত হলে জিংকের অভাব হতে পারে।
- কিডনিজনিত সমস্যা থাকলে অভাব দেখা দিতে পারে।
- অতিরিক্ত মদ্যপানের কারণে জিংকের অভাব দেখা দিতে পারে।
- লিভার সমস্যার কারণে জিংকের অভাব দেখা দিতে পারে।
কোন কোন খাবারে জিংক পাওয়া যায়?
- মাংস
- ডিম
- শাকসবজি
- শস্য জাতীয় খাবার
- বাদাম
- ডার্ক চকলেট
- দুধ
জিংক ২০ ট্যাবলেট এর উপকারিতা
জিংক ২০ ট্যাবলেট এর উপকারিতা জানার আগে আপনাকে জানতে হবে জিংকের অভাবে কি হয়? জিংকের অভাব জনিত কারণে কি কি হয় সেটি জানলে খুব ভালোভাবে বুঝতে পারবেন জিংক ট্যাবলেট খেলে কি কি উপকার পাওয়া যাবে তা সম্পর্কে।
- রোগ প্রতিরোধ ক্ষমতা বহু গুণে বৃদ্ধি করে।
- মুখের ব্রণ দূর করে থাকে ধীরে ধীরে।
- ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়।
- যেকোনো ধরনের ক্ষত নিরাময়ে জিংক ট্যাবলেট কার্যকরী।
- ডায়রিয়া রোগ প্রতিরোধ করে থাকে।
- দীর্ঘস্থায়ী কোন রোগ থাকলে সেটি দূর করে থাকে।
- জিংকের অভাব দূর করে থাকে।
- পুরুষের প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায়।
- মানসিক অবসাদ দূর হয়।
- বিষন্নতা ও অমনোযোগী ভাব দূর হয়।
- একজিমা থাকলে তা ধীরে ধীরে ভালো হয়ে যায়।
- ছত্রাকজনিত যে কোন সমস্যা প্রতিরোধ করে থাকে।
- দীর্ঘসূত্রতা থাকেনা।
- জিহ্বায় ঘা হলে সেরে যায়।
- নবজাতক শিশুর বামনত্ব বা অপরিপক্কতা দূর হয়ে যায়।
- অরুচি ও ক্ষুধামন্দা দূর হয়ে যায়।
- খাবারের স্বাদ বৃদ্ধি পায়।
- চুল পড়া কমে যায়।
- ঠান্ডা লাগা কমে যায়। ঠান্ডা লাগলে তা দূর হয়ে যায়।
জিংক ২০ ট্যাবলেটের অনেক উপকারিতা রয়েছে। তবে এটি অতিরিক্ত মাত্রায় ব্যবহার না করাই ভালো। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ সারা জিংক ২০ ট্যাবলেট বেশিদিন সেবন করবেন না।
জিংক ২০ ট্যাবলেট খাওয়ার নিয়ম
প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন জিংক ২০ ট্যাবলেট সকালে ও রাতে ১টি করে খেতে হবে। খাওয়ার পূর্বে খেতে চাইলে এক ঘন্টা পূর্বে খেতে হবে। এবং খাওয়ার পরে খেতে চাইলে দুই ঘণ্টা পরে খেতে হবে। এই ট্যাবলেটের তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তবে অতিরিক্ত পরিমাণ খেলে বমি বমি ভাব বা ডায়রিয়া কিংবা পরিপাকতন্ত্রের সমস্যা হতে পারে।
জিংক ২০ ট্যাবলেট এর দাম কত?
প্রতি পিস জিংক ২০ ট্যাবলেট এর দাম ৩ টাকা ৫০ পয়সা মাত্র।
