ইউরিন ইনফেকশনের ঔষধের নাম | খাওয়ার নিয়ম | পার্শ্বপ্রতিক্রিয়া | দাম

ইউরিন ইনফেকশনের ঔষধ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন
আপনি কি ইউরিন ইনফেকশনের ঔষধের নাম ও খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে চান? তাহলে এই আর্টিকেলটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। ইউরিন ইনফেকশন বলতে সাধারণত প্রস্রাবের সংক্রমণকে বোঝায়। যা চিকিৎসা শাস্ত্রের ভাষায় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) নামেও পরিচিত। এটি একটি অতি পরিচিত রোগ। এটি হলে মূত্রতন্ত্রের কোন অংশে জীবাণুর সংক্রমণ হয়ে থাকে। এটি ছেলে ও মেয়ে উভয়ের হলেও মেয়েদের সবচেয়ে বেশি আক্রান্ত হতে দেখা যায়। এই সংক্রমণ গরমকালে বেশি দেখা যায়। এটি বিভিন্ন কারণে হতে পারে।

ইউরিন ইনফেকশন কেন হয়?

  • পর্যাপ্ত পানি পান না করলে
  • কিডনিতে পাথর হলে
  • যৌনাঙ্গ পরিষ্কার ও শুকনো না রাখলে
  • গর্ভবতী হলে
  • কোষ্ঠকাঠিন্য থাকলে
  • ব্যাকটেরিয়া সংক্রমণ
  • রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে
  • ডায়াবেটিস থাকলে

ইউরিন ইনফেকশনের লক্ষণ

  • বারবার পায়খানার বেগ পায় কিন্তু তা ঠিকভাবে হয় না
  • প্রস্রাবের রং গাঢ় হয়
  • গোপনাঙ্গে জ্বালা ভাব
  • পিঠের নিচের দিকে তীব্র ব্যথা
  • তলপেট ব্যথা
  • প্রস্রাবে অস্বাভাবিক দুর্গন্ধ
  • বমি বমি ভাব 
  • বমি
  • অরুচি 
  • শরীর দুর্বল

ইউরিন ইনফেকশন হলে করণীয়

  • এ সময় দৈনিক তিন লিটার পানি পান করতে হবে।
  • হালকা গরম পানিতে নিয়মিত গোসল করতে পারেন।
  • অপরিষ্কার এবং নোংরা পুকুরে গোসল করা যাবে না।
  • বেশি সময় প্রস্রাব ভিতরে আটকে রাখা যাবে না।
  • শারীরিক সম্পর্ক স্থাপনের আগে এবং পরে দুজনেরই পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত এবং প্রস্রাব করে নেওয়া উচিত।
  • ঢিলেঢালা এবং সুতি কাপড়ের পোশাক পরিধান হবে।
  • দই খেতে পারেন।
  • প্রচুর ভিটামিন এ, ই, সি সমৃদ্ধ খাবার খেতে হবে। টক ফল, আমড়া, পেয়ারা, শসা এবং প্রচুর শাকসবজি খেতে হবে।
  • যাদের ডায়াবেটিস রয়েছে তাদের অবশ্যই সেটা নিয়ন্ত্রণে রাখতে হবে।
  • যাদের বার বার ইনফেকশন হয় তাদের অবশ্যই ইউরিন ইনফেকশনের ঔষধ খেতে হবে।

ইউরিন ইনফেকশনের হোমিও ঔষধ

  • Helonias 200 (হ্যালোনিয়াস) - বাচ্চাদের জন্য
  • Iodium 200 (আয়োডিয়াম) - ডায়াবেটিস রোগীদের জন্য
  • Natrum Phos 3x (নেট্রাম ফস) - বাচ্চাদের জন্য
  • Rhus Aromatic Q

ইউরিন ইনফেকশনের ঔষধের নাম

  • ইউরিসেট সিরাপ
  • সেফোটিল প্লাস ট্যাবলেট
  • এইস্ ট্যাবলেট পেটে ব্যথা থাকে)

ইউরিসেট সিরাপ

খাওয়ার নিয়ম: ইউরিসেট বাংলাদেশের স্কয়ার কোম্পানির একটি মেডিসিন। এই ওষুধের গ্রুপ নাম হল পটাশিয়াম সাইট্রেট এবং সাইট্রিক অ্যাসিড। ইউরিন ইনফেকশন হলে এই ওষুধ এক চা চামচ এক গ্লাস পানিতে মিশিয়ে খেতে হবে। এটি প্রতিদিন দুইবার খেতে হবে। এভাবে সাত দিন খেতে হবে। সাথে আপনাকে সেফোটিল প্লাস ট্যাবলেট খেতে হবে। গর্ভাবস্থায় ও স্তনদানকালে এটি খাওয়া উচিত নয়। কারণ এটি ব্যবহারের কোন তথ্য পাওয়া যায়নি। অবশ্যই ভরা পেটে সেবন করতে হবে।

পার্শ্বপ্রতিক্রিয়া: ইউরিসেট সিরাপ খেলে নিম্নে উল্লেখিত পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ দেখা যেতে পারে:
  • অনীহা
  • দূর্বলতা 
  • মানসিক বিভ্রান্তি
  • হাত পা শির শির করা
  • অন্যান্য উপসর্গ
দাম: ইউরিসেট ২০০ মিলি সিরাপ এর মূল্য ২০০ টাকা।

সেফোটিল প্লাস ট্যাবলেট

খাওয়ার নিয়ম: সেফোটিল প্লাস ট্যাবলেট স্কয়ার কোম্পানির একটি ওষুধ। যার গ্রুপ নাম হলো সেফুরক্সিম এক্সেটিল + ক্লাভুলানিক এসিড। এটি একটি এন্টিবায়োটিক ওষুধ। এটি প্রাপ্তবয়স্কদের প্রতিদিন দুইটি ট্যাবলেট সেবন করতে হবে। সকালে একটি এবং রাতে একটি করে ট্যাবলেট খাওয়ার পর ভরা পেটে সেবন করতে হবে। গর্ভাবস্থায় ও স্তনদানকালে এটি খাওয়া যাবে না। এভাবে সাত দিন সেবন করতে হবে।

পার্শ্বপ্রতিক্রিয়া: এই এন্টিবায়োটিক ট্যাবলেট সেবন করলে বমি বমি ভাব, বমি, ডায়রিয়া, পেটে ব্যথা বা অস্বস্তি হতে পারে। এছাড়া এটি দীর্ঘদিন সেবন করলে  র‍্যাশ হতে পারে।

দাম: প্রতি পিস সেফোটিল প্লাস ট্যাবলেট এর মূল্য ৬০ টাকা।

এইস্ ট্যাবলেট পেটে ব্যথা থাকে)

খাওয়ার নিয়ম: এইস্ ট্যাবলেট স্কয়ার কোম্পানির প্যারাসিটামল গ্রুপের ওষুধ। ইউরিন ইনফেকশন এর সময় যদি পেটে ব্যথা থাকে তাহলে এই ট্যাবলেট আপনাকে সেবন করতে হবে। এটি সেবন করলে তেমন কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না।

দাম: এইস্ ট্যাবলেট প্রতি কিসের মূল্য ১.২০ টাকা এবং প্রতি পাতা ট্যাবলেট এর মূল্য ১২ টাকা মাত্র

নিচে আরো কিছু ইউরিন ইনফেকশনের ঔষধের নাম দেওয়া হলো:
  • Ciprocin (এন্টিবায়োটিক)
  • Luvena Capsule
  • Flugal 50 Tablet
ওষুধগুলো খাওয়ার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখুন:


Next Post Previous Post