জেনে নিন বিলটিন এর কাজ কি, খাওয়ার নিয়ম ও দাম সম্পর্কে বিস্তারিত
বিলটিন এর কাজ কি
বিলটিন ট্যাবলেট মূলত এলার্জির ঔষধ। বিভিন্ন রকম এলার্জি রয়েছে যেগুলোর বিরুদ্ধে এটি কাজ করে থাকে।
- এলার্জিজনিত কারণে চোখ দিয়ে পানি পড়লে
- ঋতু পরিবর্তনের সময় এলার্জি হলে
- এলার্জি চুলকানি হলে
- এলার্জিজনিত কারণে হাঁচি বা সর্দি লাগলে
- এলার্জিজনিত কারণে চোখ লাল হয়ে গেলে
- একজিমা হলে
- এ্যাজমা হলে
- নাক দিয়ে পানি পড়া বা কাশি হওয়া
- ত্বকে ফুসকুড়ি ও লালচে ভাব হলে
বিলটিন ট্যাবলেট কিসের ঔষধ?
বিলটিন ট্যাবলেট (Biltin Tablet) এলার্জির ঔষধ। এলার্জিজনিত যতগুলো উপসর্গ দেখা যায় সবগুলো উপসর্গের জন্য এটি সেরা ওষুধ।
বিলটিন ট্যাবলেট খাওয়ার নিয়ম
বিলটিন ট্যাবলেট ১২ বছরের কম বয়সীদের জন্য নির্দেশিত নয়। ১২ বছরের অধিক বয়সী এবং প্রাপ্তবয়স্কদের জন্য এই ট্যাবলেট প্রতিদিন একটি করে সেবন করতে হবে। সেবনের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিবেন। আপনি এই ট্যাবলেট খাওয়ার পরে কিংবা খাওয়ার আগে যেকোনো সময় সেবন করতে পারেন। তবে খাওয়ার পরে সেবন করা উত্তম।
বিলটিন এর পার্শ্বপ্রতিক্রিয়া
এই ট্যাবলেট সেবন করলে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেগুলো খুব বেশি মারাত্মক নয়। নিম্নে পার্শ্ব প্রতিক্রিয়া সমূহ উল্লেখ করা হলো:
- ঘুম ঘুম ভাব
- ঘুম হওয়া
- মাথাব্যথা
- অবসাদ
বিলটিন এর দাম কত?
প্রতিটি ২০ মি.গ্রা. বিলটিন ট্যাবলেট এর দাম ১৫ টাকা।
খাওয়ার আগে না পরে?
এই ট্যাবলেট খাওয়ার ২ ঘন্টা পরে এবং খাওয়ার পূর্বে খাওয়া যাবে। অর্থাৎ এটি খাওয়ার পরে এবং পূর্বে উভয় সময়ে খাওয়া যায়।
কিছু সতর্কতা
- স্তনদানকালীন মায়েদের বিলটিন ট্যাবলেট খাওয়া যাবে না।
- এটি গর্ভাবস্থায় খাওয়া যাবে না।
- এটি শিশুদের খাওয়ানো যাবে না।
