প্রসাব ক্লিয়ার করার ঔষধের নাম | ঘরোয়া উপায় | খাওয়ার নিয়ম
প্রসাব ক্লিয়ার করার ঔষধ: বেশিরভাগ সময় হয়তো খেয়াল করবেন আপনার প্রস্রাব পরিষ্কার হচ্ছে না। কারণ গাঢ় রঙের হতে পারে, কারো ঘোলাটে রঙের হতে পারে, কারো আবার গোলাপি রঙের হতে পারে। তবে এসবের পিছনে সুনির্দিষ্ট কারণ রয়েছে। এতে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই। প্রস্রাব ক্লিয়ার না হওয়ার কারণ এবং করণীয় জানতে পারলে আশা করি এই সমস্যা থেকে চিরতরে মুক্তি পেয়ে যাবেন। তাই আশা করি, এই আর্টিকেলটি একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে করবেন। তবে কিছু কিছু কারণ কঠিন রোগের লক্ষণ নির্দেশ করে। তাই এখন থেকে সাবধান হয়ে যান।
প্রস্রাব ক্লিয়ার না হওয়ার কারণ
প্রস্রাব ক্লিয়ার না হওয়ার বিভিন্ন সম্ভাব্য কারণ রয়েছে, যার মধ্যে রয়েছে:
- পানি কম পান করলে
- ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই)
- কিডনিতে পাথর
- লিভারের সমস্যা
- কিছু ওষুধ। উদাহরণস্বরূপ: এন্টিবায়োটিক ঔষধ এবং ভিটামিন ওষুধ।
- মূত্রনালির প্রদাহ
- যদি প্রস্রাবে মিউকাস থাকে
- ক্লামিডিয়া সংক্রমণ
- প্রস্টেটের সমস্যা
- টিউমার
- খাবারে প্রোটিনের পরিমাণ বেশি হলে
প্রস্রাব ক্লিয়ার করার ঘরোয়া উপায়
যদি আপনার প্রস্রাব পরিষ্কার না হয় তবে নিচের টিপসগুলো অনুসরণ করতে পারেন।
- প্রথমে আপনাকে পর্যাপ্ত পরিমাণ পানি পান নিশ্চিত করতে হবে। আপনার ওজন ৫০ কেজির বেশি হয় তাহলে অবশ্যই দৈনিক ২.৫ লিটার থেকে ৩ লিটার পানি পান করবেন। প্রতিদিন ঘুম থেকে উঠে খালি পেটে আধা লিটার পানি আগে পান করবেন। তারপর এক থেকে দুই ঘণ্টা পর ব্রেকফাস্ট করে নিবেন। ওজন ৫০ কেজির কম হলে ২ থেকে ২.৫ লিটার পানি পান করবেন।
- আপনি কী খান এবং পান করেন তা দেখুন। কিছু খাবার এবং পানীয়ের কারণে প্রস্রাবের রঙ গাঢ় হতে পারে। উদাহরণস্বরূপ, কফি, চা এবং কোলা পানীয় প্রস্রাব গাঢ় করতে পারে।
- কিছু ওষুধের কারণে প্রস্রাবের রঙ গাঢ় হতে পারে। আপনি যদি কোনও প্রেসক্রিপশন বা ওভার-দ্য-কাউন্টার ওষুধ গ্রহণ করেন তবে এটি একটি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা তা দেখতে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন।
- ভিটামিন সি সমৃদ্ধ খাবার বেশি খান। বিশেষ করে টমেটো, কমলালেবু, বাধাকপি, ব্রকলি জাতীয় খাবার।
- বেশি বেশি আদা, রসুন ও আনারস ফল খেতে পারেন। এগুলোতে এন্টিব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। প্রস্রাবে কোন সমস্যা থাকলে দূর করে দিবে।
- এক গ্লাস পানিতে দুই চা চামচ বেকিং সোডা মিশিয়ে পান করতে পারেন কয়েকদিন।
- প্রসাব ক্লিয়ার করার ঔষধ খুঁজে পাওয়া যায় না। তাই এই ঘরোয়া টিপসগুলো অনুসরণ করুন।
প্রসাব ক্লিয়ার করার ঔষধের নাম
- প্রস্রাব ক্লিয়ার করার কোনো ঔষধ পাওয়া যায়নি। উপায়গুলো অনুসরণ করুন তাহলে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তাতেও কাজ না হলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে। অবশ্যই এই আর্টিকেলটি সম্পূর্ণ পড়বেন।
