কার্বেন্ডাজিম এর কাজ কি

কার্বেন্ডাজিম এর কাজ নিয়ে বিস্তারিত
কার্বেন্ডাজিম বহুল ব্যবহৃত একটি ছত্রাকনাশক। একটি ফসলের ছত্রাক দমনে প্রতিরোধক ও প্রতিশোধক হিসেবে কাজ করে থাকে।

কার্বেন্ডাজিম এর কাজ কি

এটি ফসলের বিভিন্ন রকম কাজ করে থাকে। নিম্নে উল্লেখিত গুরুত্বপূর্ণ কিছু কাজ তুলে ধরা হলো:

  • পাতা পোড়া
  • পাতায় দাগ
  • এনথ্রাকনোজ
  • পঁচা রোগ
  • বীজ শোধন
  • ডাউনি মিলডিউ
  • পাউডারি মিলডিউ

কার্বেন্ডাজিম কিভাবে কাজ করে?

কার্বেন্ডাজিম প্রবাহমান ছত্রাকনাশক হওয়ায় গাছের পাতায় প্রয়োগ করলে এটি খুব সহজেই সমস্ত গাছে ছড়িয়ে পড়ে। এছাড়া আপনি যদি এটি গাছের গোড়ায় প্রয়োগ করেন তাহলে শিকড়ের মাধ্যমে খুব সহজে সমস্ত গাছে ছড়িয়ে পড়বে। গাছের ভিতরে বা পাতার ভিতরে যেসব ছত্রাক সংক্রমণ করে থাকে সেগুলো খুব সহজে এটি প্রয়োগ করলে ধ্বংস হয়ে যায়। এটি সাধারণ যেকোনো কীটনাশকের সাথে মিশিয়ে গাছে প্রয়োগ করতে পারবেন। তবে চুন, সালফার ও ক্ষার জাতীয় উপাদানের সাথে মিশিয়ে গাছে ভুলেও প্রয়োগ করবেন না।

কার্বেন্ডাজিম এর দাম কত?

কার্বেন্ডাজিম ৫০ গ্রামের দাম ১০০ টাকা। এই ছত্রাকনাশক বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকে।

Next Post Previous Post