মাসিক বন্ধ করার ট্যাবলেট ঔষধের নাম | খাওয়ার নিয়ম | পার্শ্বপ্রতিক্রিয়া | দাম
আপনি কি মাসিক বন্ধ করার ট্যাবলেট ঔষধের নাম জানতে চান? তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। এখন আপনার কাজ শুরু থেকে শেষ পর্যন্ত আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়া। মহিলাদের মাসিকের সময় কারো ২৮ দিন, আবার কারো ৩০ দিন হতে শুরু হয়। মাসিক শুরু হওয়ার তিন থেকে দশ দিন পর্যন্ত স্থায়ী থাকতে পারে। মেয়েদের বিভিন্ন কারণে এটি কখনো কখনো বন্ধ করা লাগতে পারে। এজন্য আপনাকে জানতে হবে মাসিক বন্ধ না হলে কি ঔষধ খেতে হবে। তবে প্রথমে আপনি কারণ জেনে নিতে পারেন।
মহিলারা মাসিক কেন বন্ধ করে রাখে?
- রমজান মাসে রোজা রাখার কারণে
- কোন বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকার কারণে
- চাকরির কোন ভাইবা থাকলে
- ওমরা হজ্ব পালন করতে গেলে
- খেলাধুলায় অংশগ্রহণ করতে চাইলে
- ব্যক্তিগত যেকোনো কারণে
মাসিক বন্ধ করার ঔষধের নাম
অরগাট্রিল ট্যাবলেট
খাওয়ার নিয়ম: মাসিক বন্ধ করার ট্যাবলেট এর নাম বললে যেটি প্রথমে মাথায় আসে সেটি হলো অরগাট্রিল ট্যাবলেট। এটির প্রস্তুতকারক কোম্পানী হলো Nuvista Pharma Ltd. এই ওষুধের গ্রুপ নাম হলো Lynestrenol. এই ট্যাবলেটটি মাসিক হওয়ার সম্ভাব্য ১৫ দিন আগে থেকে খেতে হবে। প্রতিদিন ১টি করে ট্যাবলেট মোট ১৫ দিন খেতে হবে। আর যদি ৭ দিন আগে থেকে খাওয়া শুরু করেন তাহলে প্রতিদিন দুই থেকে তিনটি ট্যাবলেট খেতে হবে। মনে রাখবেন এই ট্যাবলেট তিন দিন পূর্ব থেকে খেলে কোন কাজ করবে না। যতদিন মাসিক বন্ধ রাখতে চান ততদিন এই ট্যাবলেট সেবন করতে হবে। আরো বিস্তারিত জানতে অবশ্যই একজন ডাক্তারের শরণাপন্ন হবেন। কারণ এই ট্যাবলেটটি বিভিন্ন সমস্যার কারণে খাওয়া হয় এবং কারণ ভেদে ওষুধের ডোজ ভিন্ন হয়ে থাকে।
পার্শ্বপ্রতিক্রিয়া: অরগাট্রিল ট্যাবলেট সেবনে তুলনামূলক কম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। নিম্নে কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া তুলে ধরা হলো:
- মাথাব্যথা
- বমি বমি ভাব
- ব্রণ
- স্তনে ব্যথা
- ওজন বৃদ্ধি
- অনিয়মিত মাসিক চক্র
- মেজাজ পরিবর্তন
- অনিয়মিত মাসিক রক্তপাত
- ফুসকুড়ি
- ক্ষুধা বা ওজনের পরিবর্তন
- মানসিক বিষণ্নতা
দাম: অরগাট্রিল ট্যাবলেট প্রতি বক্সের মূল্য ৩৪৭ টাকা মাত্র। প্রতি পাতায় ৩০টি ট্যাবলেট থাকে। প্রতি পাতার দাম ১১৫ টাকা। প্রতিটি ট্যাবলেট এর দাম পড়ে ১১.৫৬ টাকা করে।
Normens Tablet
খাওয়ার নিয়ম: Normens Tablet বাংলাদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানির রেনেটা লিমিটেড কোম্পানির একটি মেডিসিন। এটির জেনেরিক নাম হলো Norethisterone. যারা মাসিক বন্ধ করার ঔষধের নাম খুঁজছেন তারা অবশ্যই এটির নাম শুনে থাকবেন। এটি বিভিন্ন সমস্যার কারণে খাওয়া হয়ে থাকে। সমস্যাভেদে এই ট্যাবলেট খাওয়ার ডোজ ভিন্ন হয়ে থাকে। এটি মাসিক শুরু হওয়ার সম্ভাব্য দিন থেকে তিন দিন আগে থেকে সেবন করতে হবে। প্রতিদিন সকালে, বিকালে এবং রাতে একটি করে মোট তিনটি ট্যাবলেট করতে হবে। এভাবে তিনদিন খেতে হবে। এটি খাওয়া বন্ধ করে দিলে দুই থেকে পাঁচ দিনের মধ্যে মাসিক আবার শুরু হবে। আরো বিস্তারিত জানতে অবশ্যই একজন গাইনি ডাক্তারের সাথে পরামর্শ করে নিবেন।
পার্শ্বপ্রতিক্রিয়া: Normens Tablet সেবনে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। এর মধ্যে কয়েকটি রয়েছে সাধারণ এবং কয়েকটি রয়েছে মারাত্মক ধরনের। সেগুলো নিম্নে তুলে ধরা হলো:
- মাথাব্যথা
- মাথা ঘোরা
- বমি
- পেটে ক্র্যাম্প
- স্তন আবেগপ্রবণতা
- বমি বমি ভাব
- যোনি দাগ
- মানসিক বিষণ্নতা
- কোলেস্ট্যাটিক জন্ডিস
- পোরফাইরিয়া
- মৃগীরোগ
- কামশক্তির পরিবর্তন
- ফুসকুড়ি
- রক্তপাত
- মেজাজ পরিবর্তন
- অনিদ্রা
দাম: এই গ্রুপের প্রতিটি ট্যাবলেট এর মূল্য ৬.৫০ টাকা।
Norethisterone গ্রুপের আরো কিছু মাসিক বন্ধ করার ট্যাবলেট এর নাম নিচে দেওয়া হলো:
- Premolut N
- Remense
- Menoral
- Feminor
- Norestin
- Mensil N
- Ethinor
- Menogia
বিশেষ দ্রষ্টব্য: Normens Tablet খাওয়ার নিয়ম অনুসরণ করে Norethisterone গ্রুপের সকল ওষুধ সেবন করতে পারবেন একই নিয়মে। তবে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিন।
