খুসখুসে বিরক্তিকর কাশির ঔষধ | শুকনো কাশির ঔষধ | নিয়ম | দাম
খুসখুসে বিরক্তিকর শুকনো কাশির ঔষধ ও দূর করার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পুরো পড়ুন। খুসখুসে কাশি বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক একটি সমস্যা।
এটি হলে যে কোন জায়গায় আপনি অস্বস্তিতে পড়তে পারেন। এটা যখন শুরু হয় তখন সহজেই থামতে চায় না।
এটি জটিল কোন রোগের অসুখ নয় যেমন ফুসফুসের ক্যান্সার, যক্ষ্মা কিংবা নিউমোনিয়া। তবে অবশ্যই এর কারণ জানতে হবে। নতুবা সঠিক চিকিৎসা করা সম্ভব নয়।
খুসখুসে শুষ্ক কাশি হওয়ার কারণ
- ভাইরাস সংক্রমণ
- অ্যালার্জি
- হাঁপানি
- ঔষধ (যেমন: উচ্চ রক্তচাপ)
- হৃদরোগ
- মানসিক চাপ
- ধূমপান
- পর্যাপ্ত তরল পান না করা
- পরিবেশগত ফ্যাক্টরস (যেমন: ধোঁয়া, দূষণ বা রাসায়নিকের সংস্পর্শ)
- সাইনোসাইটিস
- শ্বাসযন্ত্রের সংক্রমণ (শ্বাসযন্ত্রের ব্যাকটেরিয়া সংক্রমণ, যেমন নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস)
- কিছু ফুসফুসের রোগ, যেমন ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি) বা ইন্টারস্টিশিয়াল ফুসফুসের রোগ)
খুসখুসে বিরক্তিকর কাশি দূর করার উপায়
- ধূমপান পরিহার করতে হবে।
- ধুলোবালি থেকে দূরে থাকতে হবে।
- প্রচুর পরিমাণে তরল পান করতে হবে।
- হালকা গরম পানি দিয়ে গোসল করতে পারেন যদি ঠান্ডা সহ্য করতে না পারেন।
- অল্প গরম পানিতে মধু ও লেবুর রস মিশিয়ে খেতে পারে। এটিকে চা হিসেবে ব্যবহার করতে পারেন।
- দীর্ঘদিন ধরে কাশি সমস্যায় ভুগলে চিকিৎসকের শরণাপন্ন হন।
- এলার্জি ও অ্যাজমা রোগের চিকিৎসা করুন।
- উদ্বেগ ও দুশ্চিন্তা পরিহার করুন।
- নিয়মিত আদা গরম পানি পান করতে পারেন লবণ দিয়ে।
খুসখুসে বিরক্তিকর শুকনো কাশির ঔষধ
ডেক্সোটিক্স ট্যাবলেট
খাওয়ার নিয়ম: ডেক্সোটিক্স বাজারে সিরাপ ও ট্যাবলেট আকারে পাওয়া যায়। এটি ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির একটি ওষুধ। ১২ বছরের উর্ধ্বে এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন দুটি করে ট্যাবলেট সেবন করতে পারবে ১২ ঘন্টা অন্তর অন্তর। একটা ট্যাবলেট সেবন করার ১২ ঘন্টা পর আরেকটি ট্যাবলেট সেবন করতে হবে। এটি খাওয়ার পর অবশ্যই ভরা পেটে সেবন করবেন। শিশুদেরকে চিকিৎসকের পরামর্শ নিয়ে সিরাপ খাওয়াবেন। এটি সেবনে তেমন কোন ধরনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না।
দাম: প্রতিটি ডেক্সোটিক্স ট্যাবলেট এর দাম মাত্র ১০ টাকা।
Tussilon Capsule
খাওয়ার নিয়ম: প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা টুসিলন ক্যাপসুল প্রতিদিন তিনটি সেবন করতে পারবে। এই ক্যাপসুল সকালে, বিকেলে এবং রাতে একটি করে মোট তিনটি সেবন করতে হবে। এটা শিশুদের না খাওয়ানোই উত্তম। এটি সেবনে তেমন কোন ধরনের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায় না।
দাম: প্রতি পিস টুসিলন ক্যাপসুল এর দাম মাত্র ১০ টাকা।
এমব্রোক্স ৭৫ এসআর ক্যাপসুল (স্কয়ার)
খাওয়ার নিয়ম: ১২ বছরের বেশি বয়সী শিশুরা এবং প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন একটি করে ক্যাপসুল সেবন করবে। একদম ছোট্ট শিশুদের জন্য রয়েছে সিরাপ। গর্ভকালীন ও স্তনদানকালীন এই ক্যাপসুল সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এই সময়ে সাধারণত এটি সেবন করা যায় না।
মূল্য: প্রতি পিস এমব্রোক্স ৭৫ এসআর ক্যাপসুল এর দাম ৫.৫০ টাকা মাত্র এবং প্রতি পাতা ট্যাবলেট এর দাম ৫৫ টাকা মাত্র।
পিউরিসাল সিরাপ
সেবন বিধি: ৬-১১ বছর বয়সী শিশুদের জন্য ১ চামচ করে দিনে তিনবার সেবন করাতে হবে। ১২ বছরের অধিক বয়সী যে কোন ব্যক্তিদের এক থেকে দুই চামচ করে দিনে তিনবার সেবন করতে হবে। অথবা আপনাকে একজন চিকিৎসকের পর মোতাবেক সেবন করতে হবে। চিকিৎসকের পরামর্শ নিয়ে বাচ্চা শিশুদেরও খাওয়ানো যায়।
পার্শ্বপ্রতিক্রিয়া: অন্যান্য সিরাপ সেবনের মতো এটি সেবন করলেও বমি, বমি বমি ভাব, পেটে ব্যথা এবং ডায়রিয়া সমস্যা দেখা দিতে পারে।
দাম: ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির এই কাশির সিরাপ ওষুধটি আপনি ৫০ মিলি ৩০ টাকায় এবং ১০০ মিলি ৪৫ টাকায় ক্রয় করতে পারবেন।
এছাড়া আরো কিছু খুসখুসে বিরক্তিকর শুকনো কাশির ঔষধ এর নাম হলো:
- Tofen Tablet
- Dexotix Tablet
- Fenat Tablet
- Dexpoten Plus Syrup
