থানকুনি পাতা খাওয়ার নিয়ম ও উপকারিতা

থানকুনি আমাদের সবার কাছে একটি অতি পরিচিত ভেষজ উদ্ভিদ। পেটের যেকোনো ধরনের রোগ নির্মূল করতে থানকুনি পাতার কোন তুলনা হয় না। বাড়ির আশেপাশে খুব সহজেই থানকুনি পাতা জন্মায় বলে খুঁজে পাওয়া সহজ। নিয়মিত থানকুনি পাতা সেবনে রয়েছে ব্যাপক উপকার। নিয়মিত এই পাতা খেলে পেটের সমস্যা হবে না। 

থানকুনি পাতা খাওয়ার নিয়ম ও উপকারিতা সম্পর্কে বিস্তারিত জেনে নিন
পেটের রোগ বিশেষ করে ডায়রিয়া, কলেরা ও আমাশয় নির্মূল করার জন্য আমরা এন্টিবায়োটিক খেয়ে থাকি। যার জন্য আমাদের প্রচুর অর্থ ব্যয় করতে হয়। কিন্তু আমরা যদি নিয়মিত থানকুনি পাতা খাই তাহলে কোন ধরনের পেটের অসুখ আমাদের হবে না। আসুন জেনে নেই থানকুনি পাতা খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত।

থানকুনি পাতা খাওয়ার উপকারিতা

  • ত্বকের লাবণ্যতা বৃদ্ধি করে থাকে।
  • থানকুনি পাতা খেলে মস্তিষ্কের ক্ষমতা বাড়ে।
  • এই পাতা খেলে অনিদ্রা সমস্যা দূর হয়ে যায়।
  • এই পাতা খেলে শরীর থেকে ক্ষতিকর বিষাক্ত পদার্থ বের হয়ে যায়।
  • এই পাতা খেলে চুল পড়া কমে যায়।
  • হজমের উন্নতি করে থাকে।
  • যেকোনো ক্ষত নিরাময়ে কার্যকরী।
  • আমাশয় দূর করে থাকে।
  • ত্বকের উজ্জ্বলতা ও সৌন্দর্য বৃদ্ধি করে থাকে।
  • এটি খেলে জ্বরের প্রকোপ কমে যায়।
  • এটি খেলে পেটের সমস্যা দূর হয়ে যায়।
  • গ্যাস্ট্রিকের সমস্যা থাকলে এটি খেলে দূর হয়ে যায়।
  • এটি খেলে কাশির প্রকোপ কমে যায়।
  • থানকুনি পাতা খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
  • চর্মজনিত সমস্যা নিরাময় করে।
  • স্নায়ুতন্ত্র সক্রিয় রাখে এটি।
  • এটি খেলে যৌবন ধরে রাখা যায়।
  • এটি খেলে রক্ত দূষণ ভালো হয়।
  • নিয়মিত এটির রস সেবন করলে লিভার সমস্যা দূর হয়ে যায়।
  • এটির রস মুখে নিয়ে কুলি করলে দাঁতের ব্যথা ভালো হয়ে যায়।

থানকুনি পাতা খাওয়ার নিয়ম

থানকুনি পাতার রস ও পাতা একই ধরনের উপকার পাওয়া যায়। আপনি থানকুনি পাতার রস খেলে যে উপকার পাবেন আপনি যদি সরাসরি পাতা চিবিয়ে খান তাহলেও সেই উপকারই পাবেন। থানকুনি পাতা আপনি নানা ভাবে খেতে পারবেন। আমরা থানকুনি পাতা খাওয়ার নিয়ম বেশ কয়েকটি আলোচনা করব:

  • নিজের যৌবন ধরে রাখতে ও সৌন্দর্য ঠিক রাখতে প্রতিদিন এক গ্লাস দুধের সঙ্গে ৫-৬ চা চামচ থানকুনি পাতার রস মিশিয়ে খেতে পারেন। পাশাপাশি দেখবেন আপনার আত্মবিশ্বাস বহু গুণে বৃদ্ধি পেয়ে গেছে।
  • যদি আপনার অনেক কাশি থাকে তাহলে আপনি থানকুনি পাতার দুই চামচ রসের সঙ্গে চিনি মিশিয়ে খেতে পারেন। সঙ্গে সঙ্গে ভালো ফলাফল দেখতে পারবেন।
  • প্রতিদিন সকালে খালি পেটে ২ চামচ থানকুনি পাতার রসের সাথে ২ চামচ চিনি মিশিয়ে খেলে আপনার আমাশয় সমস্যা দূর হয়ে যাবে। এভাবে আপনাকে সাত দিন খেতে হবে দেখবেন আমাশয় নির্মূল হয়ে গেছে।
Next Post Previous Post