ছারপোকা মারার ট্যাবলেট | ঘরোয়া উপায় | ব্যবহারের নিয়ম | দাম

ছারপোকা মারার ট্যাবলেট এর নাম
ছারপোকা এক বিরক্তিকর রক্তচোষা পতঙ্গ যেটি আমাদের শান্তির ঘুম হারাম করে দিয়ে থাকে। আপনার ঘরে যদি একবার এটার উপদ্রব হয় তাহলে এই থেকে খুব সহজে রেহাই পাবেন না। এদের থেকে মুক্তি পাওয়া খুব কঠিন। 

এদের সাধারণত দিনের বেলায় খুব কম দেখা যায়। রাতের বেলা এরা চুপিসারে বের হয়ে এসে আমাদের ঘাড় ও শরীরের বিভিন্ন জায়গায় কামড়ায়। যার ফলে অনেক যন্ত্রণা ও কষ্ট হয়ে থাকে।

ছারপোকা কেন হয়?

ঘরে ছারপোকার উপদ্রব নানা কারণে হতে পারে। ঘরবাড়ি ও বিছানাপত্র যদি সবসময় নোংরা, অপরিষ্কার ও আর্দ্র থাকে তাহলে হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এসব কারণ ছাড়া অনেক সময় আপনি এদের ঘরে বহন করে আনতে পারেন।

বাস, ট্রেন ও বিমানের আসন থেকে খুব সহজেই আপনার আসবাবপত্রের মাধ্যমে এরা আপনার ঘরে আসতে পারে। তাই ঘর বাড়ি পরিষ্কার থাকলে যে এদের উপদ্রব হবে না সে কথা সত্যি নয়। তাই ভ্রমণের সময় সব সময় খেয়াল রাখা উচিত।

চিরতরে ছারপোকা দূর করার ঘরোয়া উপায়

  • ন্যাপথলিন ছারপোকা দমনে অনেক বেশি কার্যকরী একটি উপাদান। প্রতিমাসে কমপক্ষে দুইবার ন্যাপথলিনের গুঁড়ো বিছানা ও ঘরের ভিতরে যেসব জায়গায় আক্রমণ বেশি সেখানে ছড়িয়ে দিন। এটা করলে দেখবেন দূর হয়ে যাবে।
  • ছারপোকা দূর করার জন্য মাঝে মাঝে কেরাসিনের প্রলেপ আপনার আসবাবপত্রে দিতে পারেন। এতে করে খুব সহজেই আপনার ঘর থেকে পালিয়ে যাবে। কারণ এর বেশিরভাগ দিনের বেলায় আসবাবপত্রের ফাঁকে লুকিয়ে থাকে।
  • ঘরবাড়ি সব সময় পরিষ্কার রাখুন। প্রতি সপ্তাহে একবার হলেও সমস্ত ঘর ভালোভাবে পরিষ্কার করে রাখুন। ছারপোকা সাধারণত ১১৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মরে যায়। আপনার ঘরে যদি উপদ্রব অনেক বেশি হয় তাহলে বিছানার চাদর, বালিশের কভার, কাঁথা ও ঘরের ছারপোকা আক্রান্ত জায়গাগুলোর কাপড় বেশি তাপে সিদ্ধ করে দিয়ে ধুয়ে ফেলতে পারেন। এতে করে খুব সহজেই দেখবেন মারা গেছে।
  • ল্যাভেন্ডার অয়েল স্প্রে করলে খুব সহজে ছারপোকা নির্মূল হয়ে যায়। ঘরের যেসব স্থানে ছারপোকার উপদ্রব রয়েছে সেসব জায়গায় ল্যাভেন্ডার অয়েল স্প্রে করলে ছারপোকা পালিয়ে যাবে।
  • আসবাবপত্র, লেপতোশক এবং বিছানার চাদর নিয়মিত রোদে শুকাতে দিন। এতে করে ছারপোকার সংক্রমণ কমে যাবে এবং এরা মারা যাবে।
  • এদের অত্যাচার থেকে রেহাই পেতে চাইলে অবশ্যই বিছানা দেয়াল থেকে দূরে রাখবেন। এবং ঘুমানোর পূর্বে অবশ্যই বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঘুমাবেন।

ছারপোকা মারার ট্যাবলেট

Indian Aluminum Phosphide Tablet

ব্যবহারের নিয়ম: একটি পূর্ণ কক্ষের জন্য দুটি টিউব এই ট্যাবলেট লাগবে। প্রতিটি টিউবে ৩০টি ট্যাবলেট রয়েছে। এই ট্যাবলেটগুলো ঘরের মধ্যে নির্দিষ্ট দূরত্বে রেখে দিতে হবে। ৩০টি ট্যাবলেট এর জন্য ৩০টি ছোট ছোট কাগজের টুকরা কেটে নিতে হবে। কাগজের উপর প্রতিটি ট্যাবলেট পর পর রেখে দিতে হবে। এক থেকে দুই হাত পর পর রেখে দিতে হবে। একেবারে ছোট কক্ষ হলে একটি টিউব যথেষ্ট কিন্তু বড় কক্ষ হলে দুটি টিউব অবশ্যই ব্যবহার করবে। এটি ব্যবহার করার পর সেই রুমে ২৪ ঘন্টা থাকা যাবে না। জানালা দরজা ভালোভাবে লাগিয়ে দিতে হবে কোনভাবে যেন হাওয়া বের হতে না পারে। কারণ এটি গ্যাস জাতীয় ওষুধ। একটা সময় পর গন্ধ বের হবে এবং গলতে শুরু করবে। ট্যাবলেট পাউডারের রূপান্তরিত হয়ে যাবে। এভাবে ২৪ ঘন্টা রেখে দিলে ছারপোকার বংশ নির্মূল হয়ে যাবে। যত বেশি টেবলেট ব্যবহার করবেন এবং যত বেশি সময় রাখবেন তত বেশি এটি কার্যকরী। একটা রুমে দুইটি টিউব ব্যবহার করলে যথেষ্ট সেটা ছোট কিংবা বড় রুম হোক। আর ২৪ ঘন্টায় যথেষ্ট।

দাম: ইন্ডিয়ান এই গ্যাস ট্যাবলেট আপনি অনলাইন শপিং সাইট দারাজ থেকে খুব সহজে ক্রয় করতে পারবেন। এই ট্যাবলেট দারাজে ১৮৫ টাকা করে বিক্রি করছে।

ছারপোকা কামড়ালে কী কী ক্ষতি হয়?

ছারপোকা কামড়ালে আমাদের শরীরে নানা রকমের ক্ষতি হতে পারে। এই এদের আক্রমণের কারণে আমাদের শরীরের বিভিন্ন ধরনের চর্মরোগ যেমন চুলকানি ফোড়া ইত্যাদির সংক্রমণ হতে পারে। 

এছাড়া গবেষণা থেকে পাওয়া গেছে যে এরা কামড়ে সাধারণত আমাদের রক্তের মান হ্রাস পায় এবং শারীরিক ক্ষমতা অনেক হ্রাস পেয়ে থাকে। এছাড়া দেখবেন এরা কামড়ালে আপনার শরীরে ছোট ছোট ক্ষতের সৃষ্টি হতে পারে যেখানে কালো দাগ করতে পারে।

এই ছারপোকার কামড়ে আমাদের শরীর অনেক দুর্বল হয়ে যেতে পারে। এখন আমরা জানবো এই ছারপোকা মারার ট্যাবলেট সম্পর্কে যেটি ব্যবহার করলে ছারপোকা আপনার ঘর থেকে নির্মূল হয়ে যাবে মাত্র ২৪ ঘন্টা সময়ের মধ্যে।

আরও পড়ুন:

Next Post Previous Post