ছারপোকা মারার ঔষধের নাম | ব্যবহারের নিয়ম | দাম | ছারপোকা দমনের ঔষধ


ছারপোকা মারার ঔষধের নাম সম্পর্কে বিস্তারিত
বেশিরভাগ মানুষ মনে করে থাকে বাসা বাড়ি অপরিষ্কার রাখলে ঘরে ছারপোকা হয়ে থাকে। কিন্তু দেখবেন অনেক সময় পরিষ্কার রাখা সত্ত্বেও ছারপোকার জন্ম হয়েছে। এর মূল কারণ হলো এরা সাধারণত নোংরা, আর্দ্র বিছানা, বালিশ সোফা, বুক সেলফে বাসা বেঁধে থাকে। 

এমনকি বাস, ট্রেন ও বিমানের মত জায়গায় দেখতে পেতে পারেন। ভ্রমণের সময় আপনার মালপত্রের সাথে এরা আপনার বাসায় আসতে পারে। এরা সম্পূর্ণ নিশাচার না হলেও দিনের বেলায় ঘাপটি মেরে লুকিয়ে থাকে সাধারণত। রাতের বেলা এরা চুপি চুপি বের হয়ে মানুষের রক্ত চোষা শুরু করে দেয় এটা মানুষের জন্য খুবই কষ্টদায়ক ও বেদনাদায়ক বটে। 

এরা আপনার শান্তির ঘুম হারাম করতে পারে। এরা যেমন আমাদের শরীরের ক্ষতি করে থাকে তেমনি ঘুমের বিরক্তির কারণ হয়ে থাকে। অতিরিক্ত পরিমাণ ছারপোকা কামড়ালে সাধারণত আমাদের শরীরে চুলকানি জাতীয় রোগের সংক্রমণ হয়ে থাকে।

ছারপোকা মারার ঔষধের নাম | ছারপোকা তাড়ানোর ঔষধ

Indian Aluminum Phosphide Tablet

ব্যবহারের নিয়ম: ছারপোকা দমনের এটি সেরা ওষুধ। তবে এটি ব্যবহার করার সময় কক্ষে থাকা যাবে না। যেখানে উপদ্রব বেশি সেখানে এই ট্যাবলেট রেখে দিতে হবে। একটি প্যাকেটে ৩০টির মত ট্যাবলেট থাকে। একটি রুম থেকে ছারপোকা চিরতরে দূর করার জন্য দুইটি প্যাকেট ব্যবহার করতে হবে। ট্যাবলেট গুলো আনুপাতিক হারে রুমের বিভিন্ন জায়গায় কাগজের উপর রেখে দিতে হবে। ছোট্ট ছোট্ট কাগজের টুকরা করে নির্দিষ্ট দূরত্বে রেখে দিতে হবে। এরপর রুম ভালোভাবে আটকে দিতে হবে। যাতে কোনভাবে বায়ু প্রবেশ না করতে পারে বা বের হতে না পারে। কারণ এটা গ্যাস ট্যাবলেট। একটা সময় পর ট্যাবলেট গুঁড়া হতে শুরু করবে অটোমেটিকভাবে। রুমে কোন জানালা থাকলে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। কোন ফাঁক থাকলে কাপড় দিয়ে বন্ধ করে দিতে হয়। ২৪ ঘন্টা রুমতালা বদ্ধ করে বাইরে থাকতে হবে। দেখবেন ছারপোকার বংশ ধ্বংস হয়ে গেছে।

দাম: প্রতিটি টিউবের মূল্য ১৫০ টাকা থেকে ১৮০ টাকার আশেপাশে। এটি অফলাইন ও অনলাইন দুই জায়গা থেকে ক্রয় করতে পারবেন।

ZoomX ম্যাজিক পাউডার

ব্যবহারের নিয়ম: ZoomX ম্যাজিক পাউডার ছারপোকা যে জায়গায় বেশি রয়েছে সেসব জায়গায় ছড়িয়ে দিতে হবে। তাহলে দেখবেন কিছুক্ষণের মধ্যে সেগুলো মারা গেছে। যতদিন উপদ্রব রয়েছে ততদিন এটি ব্যবহার করতে হবে। এটি ব্যবহার করার সময় ঘরে থাকা যাবে। দশ দিন পর পর তিনবার ব্যবহার করতে হবে। তাহলে চিরতরে দূর হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে নতুন কোন ছারপোকা যেন বাইরে থেকে না আসে।

দাম: প্রতিটি ZoomX ম্যাজিক পাউডার এর মূল্য ৭২০ টাকা। এটি অনলাইন শপিং সাইট দারাজ থেকে খুব সহজে ক্রয় করতে পারবেন।

ছারপোকা কামড়ালে কি হয়?

ছারপোকা সাধারণত রাতে চুপি চুপি এসে আমাদের রক্ত খেয়ে থাকে। আর রক্ত আমাদের শরীরের খুবই মূল্যবান উপাদান। খুব বেশি কামড়ালে রক্তের মান দুর্বল হয়ে যেতে পারে। 

এছাড়া বিভিন্ন রোগের সংক্রমণ হওয়া সম্ভাবনা অনেক বেশি। উদাহরণস্বরূপ বলা যায়, ফোঁড়া, চুলকানি ইত্যাদি রোগ। এছাড়া এরা কামড়ালে শরীরে ক্ষতের সৃষ্টি হয় যেখানে ফোসকা করতে পারে অথবা দাগের সৃষ্টি হতে পারে।

গবেষণা থেকে পাওয়া গেছে যে এরা আমাদের শরীরের কার্যক্ষমতা অনেক হ্রাস করে দেয় এবং পাশাপাশি আক্রান্ত ব্যক্তির আয়ুও কমে যেতে পারে।
Next Post Previous Post