বাচ্চাদের রুচির সিরাপ | ছোট বাচ্চাদের খাওয়ার রুচির ঔষধ | সেবনবিধি | দাম

ছোট বাচ্চাদের খাওয়ার রুচির ঔষধ সম্পর্কে বিস্তারিত
শিশুরা এমনিতেই কোন কিছু খেতে চায় না। বিভিন্ন কলা কৌশল অবলম্বন করে খাওয়াতে হয়। অনেক সময় অরুচির কারণে বাচ্চারা খেতে চায় না। এজন্য অভিভাবকেরা সব সময় তাদের নিয়ে দুশ্চিন্তায় থাকেন। 

বাচ্চাদের খাওয়ার রুচির কেন কমে যায়?

বাচ্চাদের খাওয়ার রুচি নানা কারণে কমে যেতে পারে। ছোট বাচ্চারা অবুঝ হয়। নিম্নে উল্লেখিত কারণে বাচ্চাদের অরুচি হতে পারে।

  • বাচ্চাকে খাওয়ানোর ব্যাপারে অভিভাবক উদাসীন হলে। 
  • জোর করে খাওয়ানোর চেষ্টা করলে বাচ্চাকে। 
  • বাচ্চাকে প্রয়োজনীয় সময় না দেওয়া। পরিচর্যার অভাবে বাচ্চার অরুচি সমস্যা দেখা দেয়।
  • অসুস্থতার কারণে বাচ্চার খাওয়ার রুচি কমে যেতে পারে। জ্বর ঠান্ডা ও সর্দির কারণে খাবারের রুচি এমনিতে কমে যায়।
  • পেটে কৃমি সংক্রমণ হলে। 
  • রক্তশূন্যতার কারনে অনেক সময় বাচ্চা শিশুদের খাওয়ার রুচি কমে যায়। 
  • অনেক সময় মানসিক চাপের কারণে বাচ্চাদের মুখের রুচি কমে যেতে পারে।

ছোট বাচ্চাদের খাওয়ার রুচির সিরাপ ঔষধ

জিংক বি সিরাপ

খাওয়ানোর নিয়ম: একদম ছোট্ট শিশুদের এক চা চামচ করে প্রতিদিন দুইবার খাওয়াতে হবে। আর বাচ্চা শিশুদের প্রতিদিন দুই চামচ করে এক থেকে তিনবার খাওয়াতে হবে। অথবা একজন চিকিৎসকের পরামর্শ মত। খাওয়ার ৩০ মিনিট পরে খাওয়াতে পারেন।

দাম: জিংক বি সিরাপ এসকেএফ ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির ভিটামিন ওষুধ। যার ১০০ মিলি সিরাপের দাম ৬৫ টাকা মাত্র।

পোগো সিরাপ

খাওয়ানোর নিয়ম: যেসব শিশুদের বয়স এক মাস থেকে বারো মাস তাদের প্রতিদিন একবার করে আধা চা চামচ খাওয়াতে হবে। যেসব শিশুদের বয়স এক বছর থেকে চার বছর তাদের এক চা চামচ করে প্রতিদিন একবার খাওয়াতে হবে। চার বয়সের ঊর্ধ্বে যে কোন বাচ্চাদের দেড় (১.৫) চা চামচ করে প্রতিদিন একবার খাওয়াতে হবে। এটি খাওয়ানোর সাথে আপনি আপনার বাচ্চাকে পানি কিংবা দুধ খাওয়াতে পারেন। তাহলে আশা করি ভালো ফল পাবেন।

দাম: পোগো সিরাপ হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানি একটি ভিটামিন ওষুধ। যার ১০০ মিলি সিরাপ এর মূল্য ১০০ টাকা মাত্র। 

এছাড়া আরো কিছু ছোট বাচ্চাদের রুচির সিরাপ ঔষধ এর নাম উল্লেখ করা হলো:
  • Seas Plus Syrup 
  • জিংক সিরাপ
  • Bextram Kids Syrup
  • Filwel Kids Syrup
  • Wellkid Syrup
  • Dorakid Syrup
  • Mixavit Syrup

বিশেষ সতর্কীকরণ: বিশেষজ্ঞ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত কোন ধরনের ধরনের ঔষধ নিজে সেবন করবেন না এবং বাচ্চাদের সেবন করাবেন না।

Next Post Previous Post