সিপ্রোসিন ৫০০ কেন খাওয়া হয় | কোন রোগের ঔষধ | খাওয়ার নিয়ম | দাম
সিপ্রোসিন ৫০০ কেন খাওয়া হয়
সিপ্রোসিন ৫০০ ট্যাবলেট বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে থাকে। নিম্নে উল্লেখ করা হলো কোন কোন কারণে এই ট্যাবলেট সেবন করা হয়:
- তীব্র এবং দীর্ঘ মেয়াদী ব্রংকিয়াল প্রদাহ
- গর্ভপরবর্তী সেপসিস
- ব্রংকোনিউমোনিয়া
- শ্বাসনালীর উপরিভাগের সংক্রমণ
- অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণ
- সংক্রমিত গর্ভপাত
- সাইনাসের প্রদাহ
- গনোরিয়া
- ডায়রিয়া
- আমাশয়
- পাতলা পায়খানা
- মূত্রথলির প্রদাহ
- যৌ**ন নালীর সংক্রমণ
- ত্বকের সংক্রমনে
- শ্বাসনালীর নিম্নভাগের সংক্রমণ
- ইন্ট্রা-অ্যাবডোমিনাল সেপসিস
- পায়েলোনেফ্রাইটিস
- টনসিলের প্রদাহ
- মূত্রনালীর প্রদাহ
- অস্থি মজ্জার প্রদাহ
- মধ্যকর্ণের প্রদাহ
সিপ্রোসিন কোন রোগের ঔষধ?
সিপ্রোসিন এন্টিবায়োটিক ট্যাবলেট ঔষধ। এটি বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে থাকে। ডায়রিয়া, পাতলা পায়খানা, গনোরিয়া ও আমাশয় হলে এই ট্যাবলেট সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। দীর্ঘদিন ধরে জ্বর থাকলেও সেবন করা হয়।
সিপ্রোসিন ৫০০ ট্যাবলেট খাওয়ার নিয়ম
সিপ্রোসিন ৫০০ ট্যাবলেট প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন দুইটি করে সেবন করবেন। প্রতিদিন সকালে ১টি এবং প্রতিদিন রাতে ১টি খাওয়ার পর সেবন করতে হবে ভরা পেটে। অর্থাৎ প্রতিদিন দুইটি ট্যাবলেট সেবন করতে হবে।
এভাবে ৫ থেকে ১০ দিন এই এন্টিবায়োটিক ওষুধ সেবন করতে হবে। এটা যেহেতু এন্টিবায়োটিক ওষুধ সেহেতু অবশ্যই ডোজ সম্পন্ন করতে হবে। একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন।
শিশুদের জন্য সিরাপ ওষুধ পাওয়া যায়। তাই ভুলেও এই ট্যাবলেট শিশুদের সেবন করানো যাবে না। গর্ভাবস্থায় ও স্তনদানকালে এটি খাওয়া যাবে না। অবশ্যই এই ট্যাবলেটের সাথে গ্যাসের ওষুধ সেবন করতে হবে। দুধ ও দুগ্ধজাত খাবারের সাথে সেবন করা যাবে না। লক্ষণ দূর হলে তারপরেও এই ওষুধ ৩ দিন খেতে হবে।
সিপ্রোসিন এর পার্শ্বপ্রতিক্রিয়া
এই এন্টিবায়োটিক ট্যাবলেট সেবনে নিম্নে উল্লেখিত পার্শ্বপ্রতিক্রিয়া সমূহ দেখা যায়:
- মাথা ব্যথা
- বমি বমি ভাব
- বমি
- বিভ্রান্তি
- খিঁচুনি
- তলপেটে ব্যথা
- হজমে সমস্যা
- পেটে গ্যাস
- শরীরে ফুসকুড়ি
- ডায়রিয়া বা পাতলা পায়খানা
- মাথা ঝিমঝিম করা
সিপ্রোসিন ৫০০ ট্যাবলেট এর দাম কত?
সিপ্রোসিন ৫০০ প্রতিটি ট্যাবলেট এর মূল্য ১৫.০৬ টাকা এবং প্রতি পাতা ট্যাবলেট এর মূল্য ১৫০.৬০ টাকা।
