সিপ্রোফ্লক্সাসিন ৫০০ এর কাজ কি | কেন খাওয়া হয় | খাওয়ার নিয়ম | উপকারিতা

সিপ্রোফ্লক্সাসিন ৫০০ কেন খাওয়া হয় জেনে নিন বিস্তারিত
সিপ্রোফ্লক্সাসিন একটি এন্টিবায়োটিক ঔষধ। এটি ঔষধের জেনেরিক নাম। এটি বাজারে ক্যাপসুল আকারে বিভিন্ন নামে পাওয়া যায়। বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাতকরণ করে থাকে। দীর্ঘদিন ধরে জ্বর থাকলে সাধারণত এই ট্যাবলেট করা হয়। কারণ এটি নিউমোনিয়া প্রতিরোধ করে থাকে।

সিপ্রোফ্লক্সাসিন ৫০০ কেন খাওয়া হয়?

সিপ্রোফ্লক্সাসিন বিভিন্ন রোগের বিরুদ্ধে কাজ করে থাকে। নিম্নে কাজগুলো উল্লেখ করা হলো:

  • তীব্র এবং দীর্ঘ মেয়াদী ব্রংকিয়াল প্রদাহ
  • মূত্রনালীর প্রদাহ
  • টনসিলের প্রদাহ
  • সংক্রমিত গর্ভপাত
  • ইন্ট্রা-অ্যাবডোমিনাল সেপসিস
  • ত্বকের সংক্রমনে
  • অস্থি ও অস্থিসন্ধির সংক্রমণ
  • মধ্যকর্ণের প্রদাহ
  • যৌ**ন নালীর সংক্রমণ 
  • মূত্রথলির প্রদাহ
  • শ্বাসনালীর উপরিভাগের সংক্রমণ 
  • পায়েলোনেফ্রাইটিস
  • অস্থি মজ্জার প্রদাহ
  • সাইনাসের প্রদাহ
  • শ্বাসনালীর নিম্নভাগের সংক্রমণ 
  • গর্ভপরবর্তী সেপসিস
  • ব্রংকোনিউমোনিয়া

সিপ্রোফ্লক্সাসিন ৫০০ খাওয়ার নিয়ম

সিপ্রোফ্লক্সাসিন ৫০০ ট্যাবলেট প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন দুইটি করে সেবন করবেন। প্রতিদিন সকালে একটি এবং প্রতিদিন রাতে একটি খাওয়ার পর সেবন করতে হবে ভরা পেটে। 

এভাবে সাত দিন এই ঔষধ সেবন করতে হবে। এটা যেহেতু এন্টিবায়োটিক ওষুধ সেহেতু অবশ্যই ডোজ সম্পন্ন করতে হবে। একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন। এর সাথে গ্যাস্টিকের ঔষধ খেতে পারেন। যদি গ্যাস্টিকের সমস্যা দেখা দেয়। স্তনদানকালীন মায়েদের এই ওষুধ খাওয়া যাবে না। গর্ভাবস্থায়ও খাওয়া যাবে না। ভুলেও এই ওষুধ শিশুদের খাওয়ানো যাবে না।

সিপ্রোফ্লক্সাসিন এর পার্শ্বপ্রতিক্রিয়া

সিপ্রোফ্লক্সাসিন সেবনে নিম্নে উল্লেখিত পার্শ্বপ্রতিক্রিয়া সমূহ দেখা যায়:

  • বমি বমি ভাব হতে পারে
  • শরীরে ফুসকুড়ি হতে পারে
  • মাথা ব্যাথা হতে পারে
  • মাথা ঝিমঝিম করতে পারে
  • পরিপাকতন্ত্রের সমস্যা

সিপ্রোফ্লক্সাসিন ৫০০ ট্যাবলেট এর দাম কত?

সিপ্রোফ্লক্সাসিন ৫০০ গ্রুপের ট্যাবলেটের নাম সিপ্রোসিন ৫০০ যেটি প্রস্তুত করে থাকে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ কোম্পানি স্কয়ার। যার ১টি ট্যাবলেট এর দাম ১৫.০৫ টাকা এবং প্রতি পাতা ট্যাবলেট এর মূল্য ১৫০.৫০। আপনি নিকটস্থ যেকোনো ওষুধের দোকান থেকে এন্টিবায়োটিক এই ট্যাবলেটটি সংগ্রহ করতে পারবেন। 

Next Post Previous Post