Flamex 400 এর কাজ কি, খাওয়ার নিয়ম ও দাম [বিস্তারিত জানুন]

জেনে নিন  400 এর কাজ সম্পর্কে বিস্তারিত
ফ্ল্যামেক্স ট্যাবলেট এ সি আই লিমিটেড কোম্পানির একটি ঔষধ। এটি বাজারে ২০০ ও ৪০০ মি.গ্রা. ট্যাবলেট আকারে পাওয়া যায়। এই ট্যাবলেট এর গ্রুপ নাম বা জেনেরিক নাম হলো আয়বুপ্রোফেন।

Flamex 400 ট্যাবলেট এর কাজ কি

এই ট্যাবলেট বিভিন্ন রকম উপসর্গের কারণে নির্দেশিত হয়ে থাকে। এর কাজ:

  • পিঠে ব্যথা করলে
  • মাসিকের ব্যথা হলে
  • জয়েন্টে ব্যথা হলে
  • শরীর ব্যথা করলে
  • মাথা ব্যথা করলে
  • জ্বর থাকলে
  • বাতের ব্যথা থাকলে
  • দাঁতের ব্যথা থাকলে
  • কোমরের ব্যথা থাকলে
  • পেশিতে ব্যথা করলে
  • ঠান্ডা
  • বেদনানাশক 

ফ্ল্যামেক্স কিসের ঔষধ?

ফ্ল্যামেক্স পেইন কিলার বা ব্যথার ঔষধ।

Flamex 400 খাওয়ার নিয়ম

প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা এই ট্যাবলেট প্রতিদিন সকালে এবং রাতে ১টি করে ট্যাবলেট সেবন করবে। অবশ্যই সেটা খাওয়ার পর সেবন করতে হবে। এই ট্যাবলেট চিকিৎসকরা ৭ থেকে ১৪ দিন সেবনের পরামর্শ দিয়ে থাকেন। অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য বাজারে সিরাপ পাওয়া যায় সেটি সংগ্রহ করে খাওয়াতে পারেন। তবে এই ট্যাবলেটটি যাদের বয়স ১২ বছরের বেশি তারা চাইলে সেবন করতে পারবে। তবে সেবন করার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

খাওয়ার আগে না পরে?

এই ট্যাবলেট প্রতিদিন সকালে ও রাতে খাওয়ার পরে সেবন করতে হবে।

ফ্ল্যামেক্স এর পার্শ্বপ্রতিক্রিয়া

কারো কারো ক্ষেত্রে নিম্ন উল্লেখিত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে:

  • গ্যাস বা গ্যাস্ট্রিকের সমস্যা
  • বমি বমি ভাব বা বমি হতে পারে
  • চামড়ায় ফুসকুড়ি দেখা দিতে পারে
  • কোষ্ঠকাঠিন্য সমস্যা হতে পারে
  • লিভারের সমস্যা হতে পারে
  • উচ্চ রক্তচাপ হতে পারে
  • পেটে ব্যথা হতে পারে
  • কারো কারো মাথা ঘুরতে পারে
  • পাকস্থলীর গোলযোগ দেখা দিতে পারে
  • কারো কারো বুক জ্বালা করতে পারে

ফ্ল্যামেক্স ৪০০ ট্যাবলেট এর দাম কত?

প্রতি পিস ৪০০ মিঃগ্রাঃ ট্যাবলেট এর দাম হলো ১.৪৩ টাকা। 

কিছু সতর্কতা

  • প্রতিদিন মোট ২টি ট্যাবলেট সেবন করতে হবে।
  •  এটি গর্ভাবস্থায় খাওয়া যাবে না। এতে করে গর্ভের সন্তানের উপর বিরূপ প্রভাব পড়তে পারে।
  • স্তনদানকালীন মায়েদেরও এটি খাওয়া যাবে না।
  • এই ঔষধ শিশুদের খাওয়ানো যাবে না। ১২ বছরের অধিক বয়সী শিশুদের খাওয়ানো যাবে। ৫ বছরের বেশি বয়সী শিশুদের সিরাপ খাওয়ানো যাবে।

Next Post Previous Post