ঠান্ডা কাশির ঔষধের নাম [বড়দের ও বাচ্চাদের]

জেনে নিন ঠান্ডা কাশির ঔষধ সম্পর্কে বিস্তারিত

ঠান্ডা কাশি সাধারণ সমস্যা। যেকোনো বয়সের মানুষ যেকোনো সময় খুব সহজে আক্রান্ত হতে পারে। এটার প্রধান কারণ ভাইরাস হয়ে থাকে। ঋতু পরিবর্তনের সময় অথবা কোন স্থান পরিবর্তন করলে এই সমস্যা হতে পারে। 

ঠান্ডা কাশি হওয়ার কারণ

  • সাধারণ সর্দি
  • ইনফ্লুয়েঞ্জা (ফ্লু)
  • অ্যালার্জি
  • হাঁপানি
  • ব্রঙ্কাইটিস
  • নিউমোনিয়া
  • ধূমপান
  • পরিবেশগত কারণ (ধুলো, দূষণ)

ঠান্ডা কাশির ট্যাবলেট ঔষধের নাম

ফেক্সো ১২০ ট্যাবলেট

সেবন বিধি: প্রাপ্তবয়স্ক এবং ১২ বছরের অধিক বয়সী ব্যক্তিরা এই ট্যাবলেট প্রতিদিন একটি করে সেবন করবে। অথবা ৬০ মিলিগ্রাম ট্যাবলেট সকালে এবং বিকেলে এভাবে সেবন করতে পারবে। প্রতিবার একটি করে সেবন করতে হবে। ২-১১ বছর বয়সী শিশুদের জন্য রয়েছে সিরাপ। তবে তারাও এই ট্যাবলেটটি সেবন করতে পারবে। প্রতিদিন ১ টি করে সেবন করতে হবে। অথবা চিকিৎসকের পরামর্শ মত।

মূল্য: প্রতি পিস ১২০ মিঃগ্রাঃ ট্যাবলেট এর দাম ৯ টাকা।
৬০ মিঃগ্রাঃ ট্যাবলেট এর দাম ৯ টাকা।

এছাড়া আরো কিছু কার্যকরী ট্যাবলেটের নাম নিচে উল্লেখ করা হলো:
  • আলসেট 
  • ডেসলর
  • হিস্টালেক
  • হিস্টালেক্স
  • ইবাস্টেন

ক্যাপসুল ঔষধের নাম 

  • অ্যামব্রোক্সল এস আর ৭৫ মিঃগ্রাঃ
  • অ্যামবোজিন এস আর ৭৫ মিঃগ্রাঃ
  • অ্যামবেট ৭৫ মিঃগ্রাঃ
  • অ্যাকোরেক্স ৩০ মিঃগ্রাঃ
  • অ্যামব্রোক্স এস আর ৭৫ মিঃগ্রাঃ

বাচ্চাদের ও বড়দের ঠান্ডা কাশির সিরাপ ঔষধের নাম

টোফেন সিরাপ

সেবন বিধি: পূর্ণবয়স্ক ব্যক্তিরা প্রতিবার এক চামচ করে দিনে দুইবার খাবারের সাথে সেবন করবে। তবে অবস্থা জটিল হলে ২ চা চামচ করে প্রতিবার খাওয়া যেতে পারে। তিন বছরের অধিক বয়সী শিশুরা প্রতিবার এক চামচ করে দিনে দুইবার সেবন করবে। তবে যদি খুব বেশি ঘুম পায় তাহলে পরিমাণ অর্ধেক করতে হবে। ৩ বছরের কম বয়সী শিশুদের খাওয়ানো যাবে না।

মূল্য: ১০০ মিলির প্রতিটি সিরাপ ৭৫ টাকা মাত্র।

এছাড়া আরো কিছু কার্যকরী সিরাপ ওষুধের নাম নিচে উল্লেখ করা হলো:
  • ফেক্সো
  • ওকফ
  • সুডোকফ
  • ডেক্সোপোটিন
  • এমভোলিট
  • বক্সোল
  • তুসকা প্লাস
  • এডোভাস
  • অ্যামব্রোক্স
Next Post Previous Post