ব্যাথার ট্যাবলেট এর নাম | ঔষধ | শরীর | নিয়ম | দাম


শরীর ব্যাথার ট্যাবলেট ঔষধ এর নাম সম্পর্কে বিস্তারিত
ব্যাথার ট্যাবলেট এর নাম কি জানতে চান? আরো জানতে পারবেন খাওয়ার নিয়ম ও দাম। এজন্য পুরো আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়তে হবে। ব্যথা একটি সংবেদন যা সারা শরীর জুড়ে অনুভূত হয়। এটি হালকা বা গুরুতর হতে পারে এবং এটি অল্প সময়ের জন্য বা দীর্ঘ সময়ের জন্য স্থায়ী হতে পারে। পরিসংখ্যান বলে, এই সমস্যায় নারীদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। 

অধিকাংশ মানুষ ঘুম থেকে উঠে সারা শরীরে এই সমস্যার সম্মুখীন হয়। এটা মোটেও ভালো কোনো লক্ষণ নয়। শরীরে বিভিন্ন রোগব্যাধির বাসা বাঁধার ইঙ্গিত দেয়।

শরীর ব্যথা হওয়ার কারণ

শরীরে ব্যথার বিভিন্ন কারণ রয়েছে। সবচেয়ে সাধারণ কিছু কারণ নিচে তুলে ধরা হলো:

  • আঘাতজনিত কারণে 
  • অসুস্থতা (ফ্লু, সাধারণ সর্দি এবং নিউমোনিয়া)
  • প্রদাহ
  • ক্যান্সার
  • ওজন বাড়লে
  • অ্যানিমিয়া
  • ভিটামিন ডি-র ঘাটতি
  • কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে
  • উদ্বেগ এবং বিষণ্নতা কারণে
  • ফাইব্রোমায়ালজিয়া
  • দীর্ঘদিন পর হঠাৎ ব্যায়াম করলে
  • দীর্ঘদিন পর খেলাধুলা করলে
  • দীর্ঘদিন পর ভারী পরিশ্রম করলে

শরীরে ব্যথা হলে করণীয়

ব্যথা একটি খুব দুর্বল অবস্থা হতে পারে। এটি কাজ করা, ঘুমানো এবং দৈনন্দিন কাজকর্ম উপভোগ করা কঠিন করে তুলতে পারে। ব্যথা কমানোর জন্য এখানে কিছু টিপস রয়েছে:

  • পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নিতে হবে।
  • যেখানে ব্যথা করছে সেখানে তাপ ও বরফ দিতে পারেন।
  • অতিরিক্ত সমস্যা হলে ব্যথার ট্যাবলেট এর নাম জেনে ঔষধ খেতে পারেন।
  • ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বেশি খান এবং রোদে গিয়ে ভিটামিন ডি গ্রহণ করুন।
  • স্বাস্থ্যকর ওজন বজায় রাখা।
  • স্বাস্থ্যকর খাবার খাওয়া।
  • নিয়মিত ব্যায়াম করা।
  • যথেষ্ট ঘুম নিশ্চিত করা।
  • মানসিক চাপ নিয়ন্ত্রণ করা।

শরীর ব্যাথার ট্যাবলেট ঔষধ এর নাম বাংলাদেশ

রোলাক ট্যাবলেট

খাওয়ার নিয়ম: ব্যথার চিকিৎসায় এটা বহুল ব্যবহৃত একটি ট্যাবলেট। রোলাক ট্যাবলেট রেনেটা কোম্পানির ওষুধ। স্বল্পকালীন যে কোন ব্যথায় এই ট্যাবলেট নির্দেশ করা হয়। সাত দিনের বেশি খাওয়া যাবে না। প্রতিদিন দুই থেকে তিনটি ট্যাবলেট খেতে পারবেন। খাওয়ার পর অবশ্যই ভরা পেটে খেতে হবে। গর্ভাবস্থায় ও স্তনদানকালে সেবন করা উচিত নয়।

দাম: প্রতি পিস রোলাক ট্যাবলেট এর দাম মাত্র ১২ টাকা।

নাপাডল ট্যাবলেট

খাওয়ার নিয়ম: এটি বেক্সিমকো কোম্পানির ওষুধ। স্বল্পকালীন চিকিৎসায় এটি ব্যবহার করা হয়। ৫ দিনের কম সময়ের জন্য এটি ব্যবহার করা হয়। মাঝারি থেকে তীব্র যেকোনো ব্যথায় এই ট্যাবলেট সেবন করতে পারেন। এই ট্যাবলেট প্রতিদিন সর্বোচ্চ আটটি সেবন করা যায়। প্রতি ছয় ঘণ্টা পরপর একটি করে ট্যাবলেট সেবন করা ভালো। ব্যথা তীব্র হলে দুটি করে ট্যাবলেট সেবন করা যায়। এটা খাওয়ার আগে ও পরে যেকোনো সময় খাওয়া যায়। গর্ভাবস্থায় ও স্তনদানকালে চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে।

দাম: প্রতি পিস নাপাডল ট্যাবলেট এর মূল্য ৮ টাকা মাত্র।


এছাড়া আরো কিছু কার্যকরী ব্যাথার ট্যাবলেট এর নাম নিচে উল্লেখ করা হলো:

  • Flamic - 250 
  • ন্যাপ্রোসিন
  • Clofenac Dt
  • অরসেনাক
  • Etorix 120
  • জিনেক ৫০
  • নাপা এক্সট্রা ট্যাবলেট
Next Post Previous Post