সিনকারা সিরাপ এর উপকারিতা, নিয়ম, দাম, পার্শ্বপ্রতিক্রিয়া

সিনকারা সিরাপটি হামদর্দ গ্রুপের একটি শক্তিবর্ধক ঔষধ। এটি একটি অতি পরিচিত এবং বহুল ব্যবহৃত সিরাপ ঔষধ। বছরে যে কোন ঋতুতে এই সিরাপটি যে কেউ সেবন করতে পারবে সঠিক নিয়ম মেনে। এটি হারবাল পদ্ধতিতে তৈরি এক ধরনের মাল্টিভিটামিন সিরাপ যেটি ভিটামিনের অভাবজনিত ঘাটতি পূরণ করার জন্য মানুষ খেয়ে থাকে।

সিনকারা সিরাপ এর উপকারিতা সম্পর্কে বিস্তারিত
তবে অনেকে এটিকে মোটা হওয়ার সিরাপ বলে জেনে থাকে। তাদের এই ধারণাটি একেবারেই ভুল। সিনকারা সিরাপের সকল উপাদান প্রাকৃতিক হওয়ায় এটি খেলে তেমন কোন ধরনের ক্ষতিকর প্রভাব আমাদের শরীরের উপরে ফেলে না। তবে একটা প্রবাদ প্রচলিত আছে যে "অতিরিক্ত কোন কিছুই ভালো নয়।"

সিনকারা সিরাপ এর উপকারিতা

সিনকারা সিরাপ খেলে আমাদের শরীরে নানা রকম উপকার সাধন হয়ে থাকে। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য কিছু উপকারিতা নিয়েছে তুলে ধরা হলো:

  • এটি খেলে সাধারণ দুর্বলতা দূর হয়ে যাবে।
  • এটি খেলে মানসিক অবসাদ দূর হয়ে যাবে।
  • এটি খেলে শরীর সতেজ হয়ে যাবে এবং কর্মশক্তি ফিরে পাবে।
  • কোন রোগের কারণে দুর্বলতা হলে এটি খেলে তা ঠিক হয়ে যাবে।
  • স্নায়বিক দুর্বলতা দূর করতে এই সিরাপ অনেক কার্যকরী।
  • মেধা ও স্মৃতিশক্তি বৃদ্ধিতে অনেক কার্যকরী।
  • পুষ্টিহীনতায় ভুগলে এই সিরাপ তা দূর করে দিবে।
  • ভিটামিনের অভাবজনিত যেকোনো সমস্যা এই সিরাপ খেলে ঠিক হয়ে যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, এনিমিয়া, বেরিবেরি, স্কার্ভি, রাতকানা প্রতিরোধ করে থাকে।
  • আপনার স্বাভাবিক ওজন কমে গেলে ওজন বৃদ্ধি করে দেবে।
  • মাতৃদুগ্ধ বৃদ্ধি করে থাকে।
  • হজম শক্তি সর্বোচ্চ পরিমাণ বৃদ্ধি পায়।
  • রক্তস্বল্পতা থাকলে তা দূর হয়ে যাবে ধীরে ধীরে।
  • মানসিক অবসাদ ছাড়াও যে কোন ধরনের অবসাদ দূর করে এটি।
  • শিশুদের মেধা শক্তি বৃদ্ধি ও বিকাশে কার্যকরী।

সিনকারা সিরাপ এর পার্শ্বপ্রতিক্রিয়া

সিনকারা সিরাপ স্বাভাবিক মাত্রায় খেলে তেমন কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। তবে অতিরিক্ত পরিমাণ সিনকারা সিরাপ খেলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে।

সিনকারা সিরাপ খাওয়ার নিয়ম

অপ্রাপ্তবয়স্করা ২ চামচ করে প্রতিদিন রাতে ও সকালে খাওয়ার পরে সিনকারা সিরাপ খাবে। আর প্রাপ্তবয়স্করা প্রতিদিন ৫ থেকে ৬ চামচ করে সকালে ও রাতে খাওয়ার পরে খাবে। সিনকারা সিরাপ খাওয়ার সঠিক নিয়ম জানতে হলে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন।

সিনকারা সিরাপ সম্পর্কিত কিছু প্রশ্ন ও উত্তর (FAQs)

সিনকারা সিরাপ খেলে কি হয়?

সিনকারা সিরাপ একটি মাল্টিভিটামিন সিরাপ যেটি মানুষের দেহে ভিটামিনের ঘাটতি হলে পূরণ করে দিয়ে থাকে। এটি খেলে আমাদের শরীরে নানা রকম উপকার হয়ে থাকে। সাধারণ দুর্বলতা, পুষ্টিহীনতা, রক্তস্বল্পতা, ওজনের ঘাটতি হলে ওজন বৃদ্ধি, মেধা ও স্মৃতিশক্তি বিকাশে সিনকারা সিরাপের বিকল্প নেই।

সিনকারা সিরাপ খেলে কি মোটা হয়?

সিনকারা সিরাপ খেলে মানুষ মোটা হয় না। তবে কোনো কারণে ওজন কমে গেলে সেই ওজন বৃদ্ধি করে দেবে। সিনকারা সিরাপ মোটা হওয়ার কোন ঔষধ নয়। এটি একটি মাল্টিভিটামিন সিরাপ। ভিটামিনের অভাব পূরণ করে দিয়ে থাকে। যারা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া মোটা হওয়ার ওষুধ খেতে চান তারা এই আর্টিকেলটি পড়তে পারেন।

সিনকারা সিরাপ খেলে কি মোটা হওয়া যায়?

সিনকারা সিরাপ খেলে মোটা হওয়া যায় না। বিভিন্ন ওয়েবসাইটে দেখলাম তারা ভুল তথ্য দিয়ে পাঠকদের বিভ্রান্ত করছে। একটা কথা সবসময় মনে রাখবেন যে, মাল্টিভিটামিন সিরাপ বা ট্যাবলেট কখনো মোটা হওয়ার জন্য খাবেন না। এগুলা আসলে ভিটামিনের অভাব পূরণ করে থাকে। যদি কোন কারণে ওজন কমে যায় তাহলে সে ওজন পুনরুদ্ধার করতে পারবেন। তবে এই সিরাপ খেলে স্বাভাবিকভাবে ওজন বৃদ্ধি পাবে না। 

সিনকারা খেলে কত দিনে মোটা হয়?

সিনকারা খেলে আসলে মানুষ মোটা হয় না। তাই সিনকারা সিরাপ খেলে কত দিনে মোটা হয় সেই প্রশ্ন করার কোন মানেই হয় না। সিনকারা হলো মাল্টিভিটামিন সিরাপ। ভিটামিনের অভাবে ওজন কমে গেলে সেটি পুনরুদ্ধার করে দেবে এই ভিটামিন সিরাপ।

সিনকারা সিরাপ এর দাম কত?

৪৫০ মি.লি. সিনকারা সিরাপ এর দাম ২০০ টাকা মাত্র এবং ১০০ মি.লি. সিনকারা সিরাপ এর দাম ৬০টাকা মাত্র।

Next Post Previous Post