গোপনাঙ্গের চুলকানি দূর করার ওষুধের নাম [নিয়ম ও দাম]
গোপনাঙ্গে চুলকানি হওয়া মানুষের জন্য নতুন কোন কিছু নয়। বহু আগে থেকে এই রোগ ছেলে ও মেয়ের উভয়ের শরীরে সংক্রমণ করে থাকে। গোপনাঙ্গে চুলকানি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। ছেলে ও মেয়েদের এই চুলকানি হওয়ার কারণগুলো প্রায় একই। পুরো আর্টিকেলটি পড়ুন তাহলে সমাধান পেয়ে যাবেন।
গোপনাঙ্গের চুলকানি হওয়ার কারণ
- ছত্রাকের আক্রমণের কারণে
- ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে
- ট্রাইকোমোনিয়াসিস প্যারাসাইটের আক্রমণের কারণে।
- যৌনাঙ্গে যদি উকুন খোশ পাঁচরা ও মাইকোপ্লাজমা জেনেটালিয়াম এর সংক্রমণ
গোপনাঙ্গের চুলকানি দূর করার ওষুধের নাম
Afun- এফান ১% ক্রিম
ব্যবহারের নিয়ম: আক্রান্ত স্থান ভালোভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে। প্রতিদিন এই ক্রিম ২ থেকে ৩ বার ব্যবহার করতে হবে। আক্রান্ত স্থান যদি ভালো হয়ে যায় তারপরও একমাস ব্যবহার করতে পারবেন। প্রতিদিন তিনবার ব্যবহার করবেন। মহিলাদের জন্য এই ক্রিমটি সবচেয়ে বেশি কার্যকরী। এটার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কারো কারো হালকা জ্বালাপোড়া করতে পারে।
দাম: এই ক্রিমের দাম মাত্র ৩৫ টাকা। এটি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির একটি ক্রিম।
ফানজিডাল এইচ সি ক্রিম
ব্যবহারের নিয়ম: এই ক্রিমটি পুরুষদের জন্য সবচেয়ে ভালো কাজ করে। যাদের বিশেষ জায়গায় চুলকানি হয়েছে তারা এটি ব্যবহার করে দেখতে পারেন। মেয়েরাও চাইলে ব্যবহার করতে পারবেন। এই ক্রিম দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে হয়। ব্যবহার করার পূর্বে আক্রান্ত জায়গাটি ভালোভাবে গরম পানিতে পরিষ্কার করে নেয়া উচিত। এটি ১০ থেকে ১৪ দিন ব্যবহার করলে সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। এটা শরীরের যে কোন অংশে ব্যবহার করা যাবে। তবে একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন।
দাম: ফানজিডাল এইচ সি ক্রিমের দাম ৫৫ টাকা মাত্র। এটিও স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানির একটি ঔষধ।
এছাড়া আরো কিছু কার্যকরী ক্রিম রয়েছে সেগুলো নিচে দেওয়া হলো:
- বেটামেসন (Betameson) সিএল ক্রিম
- বিলানেক্স ২০ ক্রিম
ফ্লুগাল ৫০ ক্যাপসুল
খাওয়ার নিয়ম: এটি যেকোনো চর্ম রোগের কার্যকরী ওষুধ। বিশেষ করে যাদের দাউদ ও চুলকানি। এছাড়া এটি যে কোন ফাঙ্গাল ইনফেকশন হলে খেতে পারেন। প্রতিদিন একটি করে ক্যাপসুল সেবন করতে হবে। খাওয়ার পর ভরা পেটে সেবন করতে হবে। একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে খেলে ভালো হবে। এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য নির্দেশিত। এই ক্যাপসুল খাওয়ার পাশাপাশি যে কোন একটি ক্রিম ব্যবহার করতে পারেন।
দাম: প্রতিটি ফ্লুগাল ৫০ ক্যাপসুল এর দাম ৮.০৭ টাকা মাত্র। প্রতি পাতার মূল্য ৮০.৭০ টাকা।
বিশেষ সতর্কীকরণ: বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ব্যতীত ঔষধ সেবন করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শ ব্যতীত উক্ত ঔষধ সেবন করে কোন ধরনের ক্ষতির সম্মুখীন হলে আমরা দায়ী থাকবো না।
গোপনাঙ্গে চুলকানি হলে করণীয়
- গোপনাঙ্গ ও গোপনাঙ্গের আশেপাশে সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করতে হবে।
- নিয়মিত গোসল করতে হবে।
- গোসল করার পর ভেজা কাপড়ে বেশিক্ষণ না থাকাই ভালো। বেশিক্ষণ থাকলে ছত্রাক হওয়ার সম্ভাবনা থেকে যায়।
- যৌন মিলনের পর প্রসাব করুন এবং যৌনাঙ্গ ভালোভাবে পরিষ্কার করে নিন।
- ডায়াবেটিস থাকলে ভালো চিকিৎসা নিন।
- স্বপ্নদোষ বা অনাকাঙ্ক্ষিত হস্তমৈথুন হলে গোপনাঙ্গটি ভালোভাবে পরিষ্কার করে নিন।
- সব সময় সুতি কাপড়ের তৈরি আন্ডার ওয়্যার পরিধান করার চেষ্টা করবেন।
![গোপনাঙ্গের চুলকানি দূর করার ওষুধের নাম [নিয়ম ও দাম] গোপনাঙ্গের চুলকানি দূর করার ওষুধ সম্পর্কে বিস্তারিত](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjepjKw-P8zsJWuPrC10g-F1ATN6sP5-zgcfhuJTTJ-CS0v2WmBC7CUvrzPq-offh5ZXgc2Fj5IkRYBMIXO0HMonphOHmA8jTvCSXfI576ZGICNe3NoPjJoxLmxqcER_Xrf4Tani5izS8vQtbJ2IBfN3vBvTsD0PWSof82bZwuNrcYbLTSKDHYFJAvw/s16000-rw/%E0%A6%97%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%9A%E0%A7%81%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%20%E0%A6%A6%E0%A7%82%E0%A6%B0%20%E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%20%E0%A6%93%E0%A6%B7%E0%A7%81%E0%A6%A7%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE.jpg)