দাউদ এর ঔষধ এর নাম | দাউদের সবচেয়ে ভালো ঔষধ | নিয়ম | দাম

দাউদের সবচেয়ে ভালো ঔষধ এর নাম: দাউদ নামে পরিচিত অবস্থাটি ছত্রাক দ্বারা সৃষ্ট হয়। যখন একজন ব্যক্তির এই রোগ হয়, তখন যে অঞ্চলটি আক্রান্ত হয় সেটি বেশ বিরক্তিকর হতে থাকে। যদি চিকিৎসা বিলম্বিত হয়, দাউদ আরও বিস্তৃত হতে পারে এবং আরও গুরুতর সমস্যা হতে পারে। 

আক্রান্ত এলাকায়, সাবান বা শ্যাম্পু ব্যবহার করা উচিত নয়। অন্যদিকে, আপনি অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু বা সাবান ব্যবহার করার চেষ্টা করতে পারেন। এই রোগে আক্রান্ত হলে ঢিলেঢালা, আরামদায়ক পোশাক পরা উচিত। 

জানুন দাউদের সবচেয়ে ভালো ঔষধ এর নাম সম্পর্কে বিস্তারিত

দাউদ হওয়ার কারণ

দাউদ বিভিন্ন কারণে হতে পারে। কিছু সম্ভাব্য কারণ উল্লেখ করা হলো:
  • আক্রান্ত ব্যক্তির ব্যক্তিগত জিনিসপত্র ব্যবহার করলে।
  • ছত্রাকের সংক্রমণ।
  • অতিরিক্ত ঘামলে।
  • আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে।
  • অপরিষ্কার অপরিচ্ছন্ন কাপড় পরিধান করলে।

দাউদ হলে করণীয়

  • আক্রান্ত স্থান সবসময় শুকনো রাখতে হবে।
  • আক্রান্ত স্থান চুলকানো যাবে না।
  • যেসব খাবার খেলে চুলকায় সেগুলো পরিহার করতে হবে। উদাহরণস্বরূপ: বেগুন, ইলিশ মাছ ও গরুর মাংস ইত্যাদি।
  • দাউদের সবচেয়ে ভালো মলম ব্যবহার করতে পারেন।
  • খুব বেশি ইনফেকশন হলে দাউদের এন্টিবায়োটিক সেবন করতে পারেন।
  • অবশ্যই দাউদ এর ঔষধ এর নাম জেনে ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন।

দাউদের সবচেয়ে ভালো ঔষধ 

গ্যাকোজিমা অয়েন্টমেন্ট

ব্যবহারের নিয়ম: আক্রান্ত ক্ষতস্থান ভালোভাবে পরিস্কার গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এরপর ডাক্তারের পরামর্শ মত এটি দিনে এক থেকে দুইবার ব্যবহার করতে পারবেন। শুধুমাত্র ক্ষতস্থানে এই মলমটি ব্যবহার করা যাবে। এটি নিয়মিত ব্যবহার করতে হবে। অসুখ সেরে গেলে তারপরও কিছুদিন ব্যবহার করতে হবে।

মূল্য: গ্যাকোজিমা ৬ গ্রামের দাম ৪৫ টাকা এবং ১০ গ্রাম টিউব এর দাম ৪২ টাকা মাত্র।

ভরি ২০০ ট্যাবলেট

খাওয়ার নিয়ম: প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা প্রতিদিন একটি করে ট্যাবলেট খাওয়ার পরে ভরা পেটে খাবেন। ৭ থেকে ১০ দিন এই ট্যাবলেট সেবন করলে আপনি আশানুরূপ ফল পেয়ে যাবেন। এটি শুধুমাত্র প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য। এটি এককভাবে খেতে পারেন। চাইলে সাথে একটি ক্রিম ব্যবহার করতে পারবেন।

মূল্য: প্রতি পিস ট্যাবলেট এর দাম ১০০ টাকা মাত্র। এটি স্কয়ার কোম্পানির একটি ওষুধ।

পেভিটিন ক্রীম + ফ্লুগাল ৫০ ক্যাপসুল + এলাট্রল ট্যাবলেট

সেবনবিধি ও ব্যবহারের নিয়ম: পেভিটিন ক্রীমটি আক্রান্ত স্থান গরম পানি নিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিনে দুইবার সকালে এবং রাতে লাগাতে হবে। সাথে আপনাকে ফ্লুগাল ৫০ ক্যাপসুল প্রতিদিন একটি করে খেতে হবে টানা ১০ দিন। এটি খাওয়ার পর ভরা পেটে সেবন করতে হবে। এছাড়া অতিরিক্ত চুলকানি থাকলে এলাট্রল ট্যাবলেট করতে পারেন। এটি সেবন করলে ঘুম হবে বেশি। তাই একটি করে সেবন করার চেষ্টা করবেন। যাদের ঘুম কম তারা প্রতিদিন সকালে এবং রাতে একটি করে সেবন করতে পারেন।

মূল্য: পেভিটিন ক্রীম ৬৫ টাকা , ফ্লুগাল ৫০ ক্যাপসুল ৮.০৭ টাকা পিস এবং এলাট্রল ট্যাবলেট ৩ টাকা পিস।

এছাড়া আরো কিছু ভালো দাউদ এর ঔষধ এর নাম নিচে উল্লেখ করা হলো:
  • বিলাস্টিন (Bilastin) ট্যাবলেট
  • এরিস্টোডার্ম (Aristoderm) ক্রিম
Next Post Previous Post